• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না ডেমরায় বাসায় ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি জবির বাসে নবীনদের হেনস্তা করলে কঠোর শাস্তির নির্দেশ শাপলা চত্বরের প্রতিবাদহীনতাই কাল হয়েছিল : আলী হাসান উসামা রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না : শিক্ষামন্ত্রী গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি মানবাধিকারকর্মীরা জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে : আবদুস সালাম

ঢাকা-৬ আসনে ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    ৩ জানুয়ারী ২০২৬, ১১:৪০ এ.এম.
সেগুনবাগিচায় ঢাকা মহানগরীর আওতাধীন আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কথা বলছেন ইশরাক হোসেন। ছবি: ভিওডি বাংলা

ঢাকা-০৬ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগের কমিশনার।

শনিবার (৩ জানুয়ারি) সকালে সেগুনবাগিচায় ঢাকা মহানগরীর আওতাধীন আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ধানের শীষ প্রতীক নিয়ে আমার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে আলহামদুলিল্লাহ। আজকের শুনানি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

তিনি জানান, শুনানি শেষে বিভাগীয় কমিশনার প্রার্থীদের উদ্দেশ্যে আচরণবিধি মেনে চলা, নির্ধারিত সময়ের আগে প্রচার-প্রচারণা না করা এবং যত্রতত্র পোস্টার-ব্যানার না লাগানোর বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে ১২ ফেব্রুয়ারি ভোটের দিন সকল ভোটারকে ভোটকেন্দ্রে উপস্থিত হতে উৎসাহিত করার আহ্বান জানানো হয়।

নির্বাচনের সার্বিক পরিবেশ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে ইশরাক হোসেন বলেন, বর্তমান নির্বাচনী পরিবেশ নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট। অতীতে প্রশাসনের দলীয় আচরণ দেখেছি, কিন্তু এখন সকল প্রার্থীর প্রতি একটি নিরপেক্ষ আচরণ লক্ষ্য করছি। এটি একটি বড় পরিবর্তন। আমরা আশা করি এই ধারা অব্যাহত থাকবে এবং দেশে স্থায়ীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

ভিওডি বাংলা/সবুজ/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাপলা চত্বরের ঘটনা তদন্তে স্বাধীন কমিশন চান জামায়াত আমির
শাপলা চত্বরের ঘটনা তদন্তে স্বাধীন কমিশন চান জামায়াত আমির
ঢাকা উত্তর-দক্ষিণ বিএনপি পুনর্গঠনে আলোচনায় যারা
ঢাকা উত্তর-দক্ষিণ বিএনপি পুনর্গঠনে আলোচনায় যারা
মুসলিমরা মমতাকে ভোট দিয়েছেন, আমার জয় হিন্দুত্ববাদের জয়: শুভেন্দু
মুসলিমরা মমতাকে ভোট দিয়েছেন, আমার জয় হিন্দুত্ববাদের জয়: শুভেন্দু