• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

চবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ক্যাম্পাস প্রতিনিধি    ৯ জানুয়ারী ২০২৬, ১০:৪৭ এ.এম.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় - ছবি-ভিওডি বাংলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এবারের পরীক্ষা ইউনিটটিতে আসন প্রতি লড়বেন ৩৩ জন শিক্ষার্থী।

আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার মধ্যে শিক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করতে হবে। বেলা ১১টা ১৫ মিনিটে শুরু হবে যা চলবে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত। 

এ বছর ‘সি’ ইউনিটে মোট ৫১০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১৬ হাজার ৯২৪টি। ফলে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করছেন প্রায় ৩৩ জন শিক্ষার্থী।

তিনটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নিচ্ছেন ১০ হাজার ৫৩৩ জন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৩১৪ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৭৭ জন ভর্তিচ্ছু।

‘সি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য এসএসসি ও এইচএসসি মিলিয়ে ন্যূনতম জিপিএ ৭ নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৫।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য