• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

জনগণের ভোটে ক্ষমতায় এলে মানুষের ভাগ্য বদলাবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক    ১০ জানুয়ারী ২০২৬, ০৯:৩৬ এ.এম.
গরিব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণে বক্তব্য দিচ্ছেন আবদুস সালাম-ছবি-ভিওডি বাংলা

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের নির্বাচনের প্রধান সমন্বয়ক আবদুস সালাম বলেছেন, দেশের শীতার্ত, খেটে খাওয়া ও সাধারণ মানুষের পাশে অতীতেও বিএনপি ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। 

শুক্রবার (৯ জানুয়ারি) রাত ১২ টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গরিব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, জনগণের ভোটে যদি আবার বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসে, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে তারা যেভাবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেছিল সেইভাবে মানুষের জন্য কাজ করবে  বিএনপি।

তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য এই কম্বল বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। শীতের এই কঠিন সময়ে যারা খালি গায়ে কষ্ট পাচ্ছেন, ঠান্ডায় কাঁপছেন তাদের পাশে দাঁড়াতেই আমরা আজ এখানে এসেছি।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশবাসী গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হচ্ছে। পাশাপাশি তারেক রহমানের জন্যও দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি।

এ সময় বিএনপি'র বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ