• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

বিএনপি নেতার মৃত্যুতে শোক

সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ১৩ জানুয়ারী ২০২৬, ০২:৪৭ পি.এম.
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-ছবি-ভিওডি বাংলা

চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুকে কেন্দ্র করে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে তিনি এ ঘটনায় সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক শোকবিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান দলের মহাসচিব। বিবৃতিতে বলা হয়, গতরাতে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে অস্ত্র উদ্ধারের নামে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য আটক করে নিয়ে যান। পরে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়, যার ফলে তিনি মৃত্যুবরণ করেন বলে অভিযোগ উঠে।

মির্জা ফখরুল বলেন, “নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি দেশের প্রচলিত আইন ও মানবাধিকারের প্রতি চরম অবমাননা।” তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেকোনো অপরাধের বিচার বিচারিক আদালতের মাধ্যমেই হওয়া উচিত, বিচারবহির্ভূত কোনো পদক্ষেপ জনগণ কখনোই সমর্থন করে না।

তিনি অভিযোগ করেন, “অস্ত্র উদ্ধারের নামে কাউকে ধরে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন চালিয়ে হত্যা করা একটি ভয়াবহ ও পৈশাচিক ঘটনা।” এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন এবং প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

বিবৃতিতে মির্জা ফখরুল সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করে বলেন, এই ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করতে সেনাপ্রধানের ভূমিকা অত্যন্ত জরুরি। এতে জনগণের মধ্যে আস্থা ফিরবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।

শেষে বিএনপি মহাসচিব শামসুজ্জামান ডাবলুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

ভিওডি বাংলা/জা


 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ