• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই খামেনির জানাজায় কূটনৈতিক বার্তা তেহরানের ক্যান্সারে আক্রান্ত হৃদয়ের পাশে ক্রীড়া মন্ত্রণালয় ডিএসসিসির অভিযানে উচ্ছেদ অবৈধ নার্সারি ও দোকান জুলাই-আগস্ট জুড়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা ইশরাকের পিজিআরের নিরাপত্তা কৌশলে জনগণ যেন বিচ্ছিন্ন বোধ না করে: প্রধানমন্ত্রী কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অভিজ্ঞ নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ: আবদুস সালাম পোল্যান্ড সীমান্তে ৯ বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষেধ

এম নাজমুল ইসলাম

বিশ্বকাপে না খেললে বিসিবির ক্ষতি নেই

ক্রীড়া প্রতিবেদক    ১৪ জানুয়ারী ২০২৬, ০৮:২৭ পি.এম.
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। সংগৃহীত ছবি
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। সংগৃহীত ছবি

নিরাপত্তাজনিত কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ—এ সিদ্ধান্তের কথা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠির মাধ্যমে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির অবস্থান স্পষ্ট—ভেন্যু পরিবর্তন করে যদি শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজন করা হয়, তবেই বিশ্বকাপে অংশ নেবে দলটি।

অন্যথায় আইসিসি যে সমাধানই প্রস্তাব করুক না কেন, তা মানবে না বিসিবি। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম-এর বক্তব্যেও সেই ইঙ্গিত পাওয়া গেছে।

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না হলে বিসিবির আর্থিক ক্ষতি হবে কি না—এমন প্রশ্নের জবাবে নাজমুল ইসলাম জানান, বোর্ডের কোনো লাভ-ক্ষতির বিষয় নেই। মঙ্গলবার

মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে ক্রিকেটারদের। কারণ খেললে ক্রিকেটাররা ম্যাচ ফি পায়। এছাড়া ম্যান অব দ্য ম্যাচ বা বিশেষ পারফরম্যান্সের জন্য আইসিসির নিয়ম অনুযায়ী তারা প্রাপ্য অর্থ পায়—এগুলো খেলোয়াড়দের ব্যক্তিগত পাওনা।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ খেলুক বা না খেলুক, এই বিশ্বকাপে বোর্ডের আর্থিক লাভ-ক্ষতির কোনো বিষয় নেই। অন্তত এই টুর্নামেন্টের ক্ষেত্রে বিসিবি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না।’

ভিওডি বাংলা/ এসআর/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে ছুঁলেন এমবাপ্পে
ছবি: সংগৃহীত
বিশ্বকাপে আত্মঘাতী গোলের নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স