• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ক্যান্সারে আক্রান্ত হৃদয়ের পাশে ক্রীড়া মন্ত্রণালয়

ভিওডি বাংলা ডেস্ক    ৫ জুলাই ২০২৬, ০৪:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত উদীয়মান ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের চিকিৎসায় এগিয়ে এসেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তার চিকিৎসা সহায়তায় ৫ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

রোববার (৫ জুলাই) রাজধানীর মতিঝিল সংলগ্ন যুব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই অনুদানের চেক হৃদয়ের বাবা আবুল কাসেমের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, “ক্রিকেটার মেহেদী হাসান হৃদয় এক দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। এই সংক্রন্ত একটি ছোট ভিডিও ক্লিপ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নজরে আসে। বিষয়টি তাঁর দৃষ্টিগোচর হওয়া মাত্রই তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের নির্দেশ প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা অনুযায়ী আমরা হৃদয়ের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেছি।”

তিনি জানান, ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও হৃদয়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে হৃদয় পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তার পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী ক্রিকেটার হৃদয়ের দ্রুত আরোগ্য কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব উল আলম বলেন, “অসুস্থ ক্রীড়াবিদদের পাশে থাকা আমাদের অন্যতম দায়িত্ব। আজকের এই অনুদান একটি প্রতীকী উদ্যোগ মাত্র। দেশের যেকোনো ক্রীড়াবিদের সংকটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এ ধরনের মানবিক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে ছুঁলেন এমবাপ্পে
ছবি: সংগৃহীত
বিশ্বকাপে আত্মঘাতী গোলের নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স