• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অভিজ্ঞ নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ: আবদুস সালাম পোল্যান্ড সীমান্তে ৯ বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষেধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ খামেনির জানাজা সম্পন্ন, অংশ নিয়েছেন ৩ ছেলে চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন মেসি ভূমিকম্পের পর ৯৪২ আফটারশক, ভেনেজুয়েলায় নিহত বেড়ে ২৯৫৪ চতুর্মাত্রিক সশস্ত্র বাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর: রাষ্ট্রপতি খামেনির প্রথম জানাজা আজ, কানায় কানায় পূর্ণ গ্র্যান্ড মোসাল্লা

খালিয়াজুরীতে বিএনপির ‘সুপার ফাইভ’ বাহিনীর চাঁদাবাজি

নেত্রকোণা প্রতিনিধি    ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলায় বিএনপির শীর্ষ পাঁচ নেতার বিরুদ্ধে বাজার ও জলমহাল দখল এবং কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে। গত ৭ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীরা হলেন- খালিয়াজুরী উপজেলার বল্লী গ্রামের মো. আক্তারুজ্জামান চৌধুরী এবং মোহনগঞ্জ উপজেলার কলুংকা গ্রামের জাহাঙ্গীর আলম খান। তারা নিজেদের বিএনপির সক্রিয় কর্মী বলে দাবি করেছেন।

লিখিত অভিযোগে প্রকাশ- নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুর রউফ স্বাধীন, সহ-সভাপতি ইদ্রিছ আলী মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুজ্জামান তরু, সাংগঠনিক সম্পাদক মির্জা জিয়া উদ্দিন এবং চাকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলকাছ মিয়া-এই পাঁচ নেতা মিলে একটি প্রভাবশালী গ্রুপ পরিচালনা করছেন। স্থানীয় একাধিক বাসিন্দা জানান- গ্রুপটি ‘ফাইভ স্টার গ্রুপ’ বা ‘সুপার ফাইভ বাহিনী’ নামে পরিচিত।

অভিযোগে উল্লেখ করা হয়, ওই গ্রুপটি দলীয় পরিচয় ও প্রভাব ব্যবহার করে জলমহাল, ফিসারি, বাজার ইজারা, পিআইসি টেন্ডারসহ বিভিন্ন প্রশাসনের দপ্তর কেন্দ্রিক কর্মকাণ্ডে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। বিশেষ করে খালিয়াজুরী উপজেলার লেপসিয়া বাজারের নিরীহ ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় এক কোটি টাকা চাঁদা আদায় করা হয়েছে বলে অভিযোগ করা হয়। একইসঙ্গে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর ঘিরেও চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে।

ভুক্তভোগীদের ভাষ্যমতে, রানীচাপুর গ্রুপ ফিসারি, মরানদী (মরাগাঙ), চুনাই গ্রুপ ফিসারি, ধনুনদী (গাগলাজুর থেকে ধনপুর অংশ), রৌয়াদিঘা ফিসারি এবং নাজিরপুর–মুরাদপুর গ্রুপ ফিসারিসহ একাধিক জলমহাল বর্তমানে ওই গ্রুপের নিয়ন্ত্রণে রয়েছে।

অভিযোগকারী মো. আক্তারুজ্জামান চৌধুরী জানান- আমার দীর্ঘদিনের লিজকৃত বৈধ জলমহাল রানীচাপুর জলমহাল খালিয়াজুরী উপজেলার বিএনপির ‘ফাইভ স্টার’ গ্রুপ খ্যাত নেতৃবৃন্দ অবৈধভাবে দখলে নিয়েছে। তাই কেন্দ্রীয় বিএনপির চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।

আরেক অভিযোগকারী মো. জাহাঙ্গীর আলম খান জানান- রানীচাপুর গ্রুপ ফিসারিতে বাঁশ ও কাঠা দিয়ে মাছের আশ্রয়স্থল তৈরি, নৌকা ক্রয় এবং পাহারাদার খরচসহ প্রায় ২৫ লাখ টাকা বিনিয়োগ করা হয়। মাছ আহরণের প্রস্তুতির সময় অভিযুক্ত গ্রুপের লোকজন হামলা ও ভয়ভীতি দেখিয়ে আমাদেরকে ফিসারি থেকে উচ্ছেদ করে। প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনও প্রতিকার না পাওয়ায় বাধ্য হয়ে দলের চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। সেই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। সুষ্ঠু বিচারের দাবি জানাই।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুর রউফ স্বাধীন জানান. অভিযোগের বিষয়টি শুনেছি। হাতে কপি পায়নি। আমি একটা ইউনিটের প্রধান আমার দ্বারায় এইসব করা সম্ভব না। এমনকি আমাদের দলের কোনও নেতা-কর্মী এইসব কাজের জড়িত না। নির্বাচন সামনে রেখে একটি চক্র আমাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য মিথ্যা বানোয়াট অভিযোগ করছে। যারা অভিযোগ করেছে তারা বিএনপির কোনও ইউনিটের বা প্রাথমিক সদস্য না। এরা আওয়ামী লীগের দোসর।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী জানান, ‘অভিযোগের বিষয়টি আমার জানা নেই এবং কেন্দ্র থেকেও এখনো কোনও নির্দেশনা পাওয়া যায়নি। যেহেতু দলের চেয়ারম্যান বরাবর অভিযোগ করেছেন অভিযোগের সত্যতা পাওয়া গেলে আশা করি উনি সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।’

ভিওডি বাংলা/ এমএম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
অভিযানের নামে স্বর্ণ চুরি, কারাগারে দুই পুলিশ
ছবি: সংগৃহীত
ফুটপাতে নারী ধর্ষণ, অভিযুক্ত আটক
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় যাচ্ছে ‘বাদশা বাহাদুর’