• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অভিজ্ঞ নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ: আবদুস সালাম পোল্যান্ড সীমান্তে ৯ বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষেধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ খামেনির জানাজা সম্পন্ন, অংশ নিয়েছেন ৩ ছেলে চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন মেসি ভূমিকম্পের পর ৯৪২ আফটারশক, ভেনেজুয়েলায় নিহত বেড়ে ২৯৫৪ চতুর্মাত্রিক সশস্ত্র বাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর: রাষ্ট্রপতি খামেনির প্রথম জানাজা আজ, কানায় কানায় পূর্ণ গ্র্যান্ড মোসাল্লা

সারিয়াকান্দি

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি    ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৩০ পি.এম.
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। ছবি: ভিওডি বাংলা
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। ছবি: ভিওডি বাংলা

‎বাংলাদেশের গণতন্ত্র ও রাজনীতির এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়ার সারিয়াকান্দিতে এক আবেগঘন দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে সারিয়াকান্দি প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

‎সারিয়াকান্দি প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামানের সভাপতিত্বে এবং সাংবাদিক আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নূরের আজম বাবু। 

তিনি তার বক্তব্যে বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। জাতির এই সংকটময় সময়ে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।’

‎দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শুভ, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সী, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান, জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সভাপতি রহিদুর রহমান মিলন, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান জাহিদ, মডেল প্রেস ক্লাবের সাংবাদিক সামিউল ইসলাম সনি, হারুনুর রশিদ হারুন, জাফরুল সাদিক, সারিয়াকান্দি প্রেস ক্লাবের সদস্য আমিনুল ইসলাম হিরুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

‎অনুষ্ঠানের শেষ পর্যায়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের সার্বিক কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। পুরো আয়োজনটি ছিল শোক, শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশে পরিপূর্ণ।

ভিওডি বাংলা/ ‎মোঃ মনিরুজ্জামান জাহিদ/ আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
অভিযানের নামে স্বর্ণ চুরি, কারাগারে দুই পুলিশ
ছবি: সংগৃহীত
ফুটপাতে নারী ধর্ষণ, অভিযুক্ত আটক
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় যাচ্ছে ‘বাদশা বাহাদুর’