• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অলি আহমদের বিরুদ্ধে মিথ্যা মামলা, জামায়াতের তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক    ১৭ জানুয়ারী ২০২৬, ০১:২০ পি.এম.
“বীরমুক্তিযোদ্ধা ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. অলি আহমদ-ছবি-ভিওডি বাংলা

মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (১৭ জানুয়ারি) প্রদত্ত এক বিবৃতিতে তিনি বলেন, “ড. অলি আহমদ একজন খেতাবপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা, যিনি মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখায় ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত হয়েছেন। তিনি একজন সৎ, দেশপ্রেমিক ও গণতন্ত্রমনা বর্ষীয়ান রাজনীতিবিদ। দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “তাঁর মতো পরিচ্ছন্ন ও মর্যাদাসম্পন্ন একজন রাজনীতিবিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এটি দেশের রাজনৈতিক পরিবেশের জন্যও ক্ষতিকর।” তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়ে বলেছেন, “হয়রানিমূলক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এ মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।”

বিবৃতিতে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের আদর্শকে সুরক্ষিত রাখতে ড. অলি আহমদকে সমর্থন করার আহ্বান জানানো হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস