• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

সাধারণ মানুষের অনুদানে এদেশে মসজিদ-মাদ্রাসা হয়: রবিন

নিজস্ব প্রতিবেদক    ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:০৯ পি.এম.
কদমতলী লাল মসজিদের উন্নয়ন ত্বরান্বিত করতে আয়োজিত সুধি সমাবেশ ও দোয়া মাহফিলে বক্তব্য দেন রবিন-ছবি-ভিওডি বাংলা

ঢাকা-৪ আসনের মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন  বলছেন, আমাদের দেশের মসজিদ মাদ্রাসাগুলো বাচিয়ে রেখেছে যারা সবাই সাধারণ মানুষ। আর এই সাধারণ মানুষের অনুদানে মাথা উঁচু করে থাকে মসজিদ মাদ্রাসা।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে ঐতিহ্যবাহী শ্যামপুর কদমতলী লাল মসজিদের নতুন ভবনের কাজের অগ্রগতি ও উন্নয়নকল্প ত্বরান্বিত করণে আয়োজিত সুধি সমাবেশ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। 

রবিন বলেন, আল্লাহ আমাদের অনেক সময় অনেক সুযোগ দিয়ে থাকেন গোনাহ মাফ করার জন্য কিন্তু আমরা সবসময় সেটা বুঝতে পারি না। আমাদের সকলের উচিৎ যখন যেখানে দান করার সুযোগ আসবে, সেই সুযোগ নষ্ট না করে দান করা। আল্লাহ পাক আমাদের কোন দানের কারণে মাফ করবেন তা আমরা জানিনা। তাই সবসময় আমাদের পরকালের কথা চিন্তা করা উচিৎ।

তিনি আরও বলেন, কারও দান-ই ছোট নয়। যার সমার্থ্য অনুযায়ী সে দান করবে এটাই তার জন্য যথেষ্ট। ঐতিহ্যবাহী শ্যামপুর কদমতলী লাল মসজিদ নির্মাণে আমরা সবাই যেভাবে এগিয়ে এসেছি ইনশাআল্লাহ্ লাল মসজিদ হবে এই এলাকার অন্যতম সেরা মসজিদ। সেই সাথে লাল মসজিদে প্রতিষ্ঠা হবে মাদ্রাসা আলহামদুলিল্লাহ। 

এ সময় উপস্থিত শ্যামপুর কদমতলী লাল মসজিদের সভাপতি ও সাবেক তিববারের সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ নির্মাণাধীন ঐতিহ্যবাহীলাল মসজিদের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ