• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পোল্যান্ড সীমান্তে ৯ বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষেধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ খামেনির জানাজা সম্পন্ন, অংশ নিয়েছেন ৩ ছেলে চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন মেসি ভূমিকম্পের পর ৯৪২ আফটারশক, ভেনেজুয়েলায় নিহত বেড়ে ২৯৫৪ চতুর্মাত্রিক সশস্ত্র বাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর: রাষ্ট্রপতি খামেনির প্রথম জানাজা আজ, কানায় কানায় পূর্ণ গ্র্যান্ড মোসাল্লা বিমানবন্দর থেকে হঠাৎ উধাও মালয়েশিয়াগামী ৭১ যাত্রী

পুনর্মিলনীতে এসে বাকৃবির সাবেক শিক্ষার্থীর মৃত্যু

বাকৃবি প্রতিনিধি    ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৫৪ পি.এম.
আবু সাদাত সায়েম। সংগৃহীত ছবি
আবু সাদাত সায়েম। সংগৃহীত ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠান চলাকালীন সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাবেক কৃষি অনুষদের শিক্ষার্থী আবু সাদাত সায়েম।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান শিকদার।

মরহুম আবু সাদাত সায়েম বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে দুই দিনব্যাপী মিলনমেলা আনন্দ থেকে গভীর শোকে রূপ নিয়েছে।

অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান শিকদার বলেন, তার আকস্মিক মৃত্যুতে রিইউনিয়নের আনন্দঘন পরিবেশ মুহূর্তেই শোকে স্তব্ধ হয়ে গিয়েছে। তার এই অকাল প্রয়াণে সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও বিশ্ববিদ্যালয় পরিবারের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বন্ধু হিসেবে আবু সাদাত সায়েম ছিলেন অত্যন্ত ভদ্র, আন্তরিক ও সবার প্রিয়। আমরা তার রুহের মাগফিরাত ও একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

ভিওডি বাংলা/ আরাফাত হোসাইন/ আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ফুটপাতে নারী ধর্ষণ, অভিযুক্ত আটক
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় যাচ্ছে ‘বাদশা বাহাদুর’
ছবি: সংগৃহীত
তিন দিন সাগরে ভেসে থাকার পর উদ্ধার ১৭ জেলে