• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তারেক রহমানের চলন্ত গাড়িতে টেপ মারা খাম!

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহরের মধ্যে ঢুকে তার চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দিয়ে দ্রুত বেগে চলে গেছেন এক মোটরসাইকেল চালক।

তারেক রহমান তখন ওই বুলেটপ্রুফ গাড়িতেই ছিলেন। সামনে-পেছনে তার নিজস্ব নিরাপত্তা দলও ছিল।

বিএনপি চেয়ারম্যান গত বুধবার রাতে যখন তার কার্যালয় থেকে গাড়িতে করে বাসায় ফিরছিলেন, সে সময় রাত পৌনে ১২টার দিকে গুলশান ৬৫ নম্বর সড়কে ওই ঘটনা ঘটে।

গত চার দিনেও পুলিশ ওই মোটরসাইকেল বা চালককে শনাক্ত করতে পারেনি। খামের মধ্যে কী ছিল, সেটাও পুলিশ প্রকাশ করেনি। এ ঘটনায় গুলশান থানায় পুলিশের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে।

জানতে চাইলে গুলশান থানার ওসি রাকিবুল ইসলাম রোববার রাতে বলেন, “ওই মোটরসাইকেলটি স্পিডে এসে বিএনপি চেয়ারম্যানের বুলেটপ্রুফ গাড়িতে শুধু স্কচটেপ মারা একটা খাম লাগিয়ে টান দিয়ে চলে গেছে। এটা কেন, কী উদ্দেশ্যে করল সেটা এখনো জানা যায়নি।”

ওসি বলেন, “সাদা হিরো হাংক মোটরসাইকেলটিতে একজনই আরোহী ছিলেন। সেখানকার একটা ভিডিও আমরা পেয়েছি, তবে সেটা খুব স্পষ্ট নয়। ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলটি ৬৫ নম্বর সড়কে গাড়িতে খাম লাগিয়ে দিয়েই আমেরিকান ক্লাবের দিকে চলে যায়। তার (তারেক রহমান) গাড়ি বহরে নিজস্ব নিরাপত্তা দলও (সিএসএফ) ছিল।”

গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক আলম বলেন, “আমরা তদন্ত করছি। ওই খামে কী লেখা ছিল বা কী আছে সেটা আমাদের দেওয়া হয়নি। ওটা সিএসএফ (বিএনপি চেয়ারম্যানের নিজস্ব নিরাপত্তা দল) এর কাছে আছে।”

ভিওডি বাংলা/ এমএম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনসিপির লোগো
এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু সোমবার
গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ
বিএনপি-জামায়াত সংঘর্ষে রণক্ষেত্র ফুলবাড়িয়া
গুলিস্তানে জামায়াত-বিএনপি সংঘর্ষ
গুলিস্তানে জামায়াত-বিএনপি সংঘর্ষ