• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

জাতীয় শিক্ষা সপ্তাহ চলতি বছরের চূড়ান্ত প্রতিযোগিতা শুরু

নিজস্ব প্রতিবেদক    ১৯ জানুয়ারী ২০২৬, ১২:৫৭ পি.এম.
প্রধান অতিথি রেহানা পারভীন জাতীয় শিক্ষা সপ্তাহ চলতি বছরের চূড়ান্ত প্রতিযোগিতার উদ্বোধন করছেন-ছবি: সংগৃহীত

জাতীয় শিক্ষা সপ্তাহ চলতি বছরের জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে (টিটিসি) শুরু হয়েছে। 

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)’র মহা-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি এম আব্দুল হান্নান। মাউশি’র প্রশিক্ষণ শাখার সহকারী পরিচালক এস. এম. সাইফুল ইসলাম বাসস জানান, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের বাছাই প্রক্রিয়া পেরিয়ে আসা বিজয়ীরাই জাতীয় পর্যায়ের চূড়ান্ত লড়াইয়ে অংশ নিচ্ছেন।

আজ প্রতিযোগীরা মোট ২৫টি ভিন্ন ভিন্ন ইভেন্টে তাদের মেধা ও সৃজনশীলতা প্রদর্শন করবেন। প্রতিযোগিতার শেষে প্রথম থেকে তৃতীয় বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতার কার্যক্রম সকাল ৯টা থেকেই শুরু হয়েছে।

মাউশি জানায়, জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতা শেষে মঙ্গলবার (২০ জানুয়ারি) পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ জানান, সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যেই জাতীয় কমিটি ও বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। প্রতিযোগিতার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে অভিজ্ঞ শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের বিচারক প্যানেল গঠন করা হয়েছে।

বিচারক প্যানেলের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, সচিব রেহানা পারভীন, অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মো. মাহবুবুল হক পাটওয়ারী এবং মাউশি’র মহা-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি এম আব্দুল হান্নান।

প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বগুণের যথাযথ মূল্যায়ন করা হবে। জাতীয় পর্যায়ের এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শেখার উৎসাহ ও দেশপ্রেমিক মনোভাব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী