• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

বিকল্প আসনগুলোতে বিএনপির চূড়ান্ত মনোনয়ন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    ২০ জানুয়ারী ২০২৬, ০৩:২৭ পি.এম.
বিএনপি। সংগৃহীত ছবি

সারাদেশে বিএনপির ঘোষিত বিকল্প প্রার্থীর আসনগুলোতে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে দলটি। এর মধ্যে কয়েকটি আসনে আগে ঘোষিত প্রার্থীকেই বহাল রাখা হয়েছে, আবার দুটি আসনে বিকল্প প্রার্থীকে চূড়ান্ত করেছে বিএনপি।

এর আগে বিএনপি সারাদেশে সাতটি আসনে বিকল্প প্রার্থী ঘোষণা করেছিল। সিলেট-৬ আসনে বিকল্প প্রার্থী হিসেবে জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হলেও চূড়ান্তভাবে আগের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরীকেই বেছে নেওয়া হয়েছে।

সুনামগঞ্জ-২ আসনে বিকল্প মনোনয়ন দেওয়া হয়েছিল জেলা বিএনপির সাবেক উপদেষ্টা তাহির রায়হান চৌধুরী পাভেলকে। তবে এ আসনেও আগে ঘোষিত নাছির হোসেন চৌধুরীকেই চূড়ান্ত প্রার্থী করেছে দলটি।

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিকল্প প্রার্থী ছিলেন কবির আহমেদ ভূঁইয়া। তবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানকে।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে শুরুতে বিএনপি মনোনয়ন দেয় গিয়াস কাদের চৌধুরীকে। পরে একই আসনে সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকারকেও দলীয় মনোনয়ন দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত গিয়াস কাদের চৌধুরীকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

যশোর-৪ আসনে বিকল্প প্রার্থী ছিলেন মতিয়ার রহমান ফারাজী। ঋণখেলাপির দায়ে পূর্বনির্ধারিত প্রার্থী টিএস আইয়ুবের মনোনয়নপত্র অবৈধ ঘোষিত হলে এই আসনে মতিয়ার রহমান ফারাজীকেই দলীয় প্রার্থী ঘোষণা করে বিএনপি।

সুনামগঞ্জ-১ আসনে বিকল্প প্রার্থী তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। এ আসনে আগে আনিসুল হককে মনোনয়ন দেওয়া হয়েছিল।

এদিকে বগুড়া-২ আসনটি মিত্র দল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার জন্য ছেড়ে দিলেও সেখানে বিকল্প প্রার্থী হিসেবে বিএনপি নেতা মীর শাহে আলমকে মনোনয়ন দেয় দলটি। তবে এ আসনে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে।

ভিওডি বাংলা/ এস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ