• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

রবিউল আলম

বিএনপির নামে চাঁদাবাজি-চাপ প্রয়োগ চলবে না

নিজস্ব প্রতিবেদক    ২০ জানুয়ারী ২০২৬, ০৭:৩০ পি.এম.
বক্তব্য রাখছেন ঢাকা-১০ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি। ছবি: ভিওডি বাংলা

ঢাকা-১০ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, বিএনপির পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, দখলদারি বা অন্যায় করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর কামরাঙ্গীরচরে ৫৫ নং ওয়ার্ড হাসান নগর এলাকাবাসীর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী কম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রবিউল বলেন, দলের নামে দুর্বৃত্ত চলবে না, কারো অধিকার হরণ করা চলবে না, কারো উপর চাপ প্রয়োগ করা চলবে না। বিএনপি করে করতে পারবে না। দায় আমার। আমাকে জানাবেন… প্রতিরোধ আমি করব।

তিনি আরও বলেন, কোন রাজনৈতিক ছত্রছায়া, কোনো নেতা যদি চাঁদা চায়, ধমক দেয় বা চাপ প্রয়োগ করে আমাকে জানাবেন। আমি ব্যবস্থা নিব। বিএনপির নাম ব্যবহার করেও কেউ অন্যায় করতে পারবে না।

শেখ রবিউল আলম রবি বলেন, সমাজে শান্তি, ন্যায়বিচার ও সমৃদ্ধি প্রতিষ্ঠাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। কিশোর গ্যাং, মাস্তানি বা ভয়ভীতি প্রদর্শন কেউ করে পার পাবে না। রাষ্ট্রও এমন পরিস্থিতি প্রতিহত করবে।

তিনি গ্যাস সংকট, রাস্তাপথ উন্নয়ন, খেলার মাঠ, মসজিদ এবং নাগরিক সেবা নিয়ে আশ্বাস দেন বলেন, বিএনপি সরকার গঠন করলে এসব সমস্যার নীতিগত ও টেকসই সমাধান করা হবে।

নির্বাচনের গুরুত্ব তুলে ধরে রবিউল বলেন, এবারের ভোট শুধু উন্নয়নের ভোট নয় এটা রাষ্ট্র কীভাবে চলবে, সেই সিদ্ধান্তের ভোট। জনগণই রাষ্ট্রের মালিক, আমরা জনপ্রতিনিধিরা সেবক।

তিনি সকলকে ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান এবং বলেন, নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন। আপনাদের অধিকার বাস্তবায়ন করবেন। 

এ সময় স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার জনগণ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ