• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দলীয় প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক    ২৬ জানুয়ারী ২০২৬, ০৮:৫৮ পি.এম.
দলীয় প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল। ছবি: ভিওডি বাংলা

এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট সমর্থিত ঢাকা-১৮ আসন সংসদ সদস্য পদপ্রার্থী মো. আরিফুল ইসলাম আদিবের নির্বাচনী সভায় ন্যক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ এনসিপি।

সোমবার (২৬ জানুয়াির) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটর পার্টি অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে ঘুরে আবার বাংলামোটর এসে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন মহানগর দক্ষিণের আহ্বায়ক আলাউদ্দীন মোহাম্মদ, সদস্য সচিব এস এম শাহরিয়ার, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাবেদ রাসিন। 

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আলাউদ্দীন মোহাম্মদ বলেন, ‘ঢাকার মতো গুরুত্বপূর্ণ জায়গায় একজন গণঅভ্যুত্থানের নেতার ওপর হামলা আমাদের মাঝে আশঙ্কা সৃষ্টি করে। সারা দেশে যেভাবে প্রতিপক্ষকে ভয়ভীতি দেখিয়ে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার অপচেষ্টা চলছে এবং প্রশাসন নীরব ভূমিকা পালন করছে, তাতে আমাদের একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে সংশয় হচ্ছে।’ 

এসময় তিনি প্রশাসনকে দ্রুতভিত্তিতে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান এবং সারা দেশে প্রার্থীদের নিরাপত্তা বিধানের দাবি জানান।

ভিওডি বাংলা/ এস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পোশাকের মতোই রপ্তানি হবে যশোরের ফুল
তারেক রহমান: পোশাকের মতোই রপ্তানি হবে যশোরের ফুল
চট্টগ্রামে ‘গেম অব থ্রোনস’ থিমে জামায়াত আমিরের ব্যানার
চট্টগ্রামে ‘গেম অব থ্রোনস’ থিমে জামায়াত আমিরের ব্যানার
নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে
নিপুণ রায় চৌধুরী: নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে