{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
শুভেন্দু অধিকারীর রাজনৈতিক উত্থানের নাটকীয় অধ্যায় ধর্মীয় মনীষীদের আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে: আবদুস সালাম পুলিশের ওপর জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা আমাদের অগ্রাধিকার মা দিবসে বিশেষ স্বীকৃতি পাচ্ছেন ববিতা শিক্ষার্থীদের ‘গ্লোবাল সিটিজেন’ হিসেবে গড়তে চায় সরকার: মাহদী আমিন হামে শিশুমৃত্যুর কারণ খতিয়ে দেখছে সরকার: স্বাস্থ্যসচিব জেনারেল মাসুদ সরিয়েছে আড়াই বিলিয়ন ডলার মমতাকে আনফলো করল কলকাতা পুলিশ, ফলো তালিকায় মোদি-শুভেন্দু জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারে পক্ষপাত নয়: চিফ প্রসিকিউটর ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যার সমাধান করবে সরকার: প্রযুক্তিমন্ত্রী

রাজশাহী-চাঁপাই সীমান্তে নীরব অস্ত্রের ঝুঁকি

রাজশাহী প্রতিনিধি    ২৭ জানুয়ারী ২০২৬, ০৩:৩৩ পি.এম.
প্রতীকী ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের এই সময়ে আবারও সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশের ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন সীমান্তপথে লক্ষ্য করা যাচ্ছে অস্ত্র কারবারিদের সক্রিয়তা। প্রতিদিনই সীমান্ত দিয়ে আগ্নেয়াস্ত্র ঢুকছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

সীমান্তে দুর্বলতা

চাঁপাইনবাবগঞ্জের প্রায় ১৩০ কিলোমিটার দীর্ঘ সীমান্তের অন্তত ৪০ কিলোমিটারে কাঁটাতারের বেড়া নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, মূলত এই ফাঁক দিয়েই অস্ত্র ঢুকছে। বিজিবি এখানে তিনটি ব্যাটালিয়ন মোতায়েন করেও কারবারিরা কৌশলে কাজ চালাচ্ছে। ধরা পড়া অস্ত্রের মধ্যে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে তৈরি ৯ মিমি পিস্তল রয়েছে।

রাজশাহীর সীমান্ত

গোদাগাড়ী, পবা, বাঘা ও চারঘাট সীমান্ত হয়ে অবৈধ অস্ত্র ঢুকে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, ভোটের সময় এসব অস্ত্র সহিংসতায় ব্যবহারের ঝুঁকি রয়েছে।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. জামাত খান বলেছেন, “সীমান্তপথে অবৈধ অস্ত্র প্রবেশ হচ্ছে এবং থানায় থাকা লুট হওয়া অস্ত্রও উদ্ধার হয়নি। ভোটের সময় এগুলো ব্যবহার হতে পারে। নিরাপত্তা না থাকলে ভোট দিতে যাওয়াও ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।”

রাজশাহী-২ আসনের বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, ‘অবৈধ অস্ত্রধারীরা যে দলেরই হোক, তারা জাতির শত্রু। তাদের আইনের আওতায় আনতে হবে।’

সর্বোচ্চ নজরদারি

নির্বাচনকে সামনে রেখে সীমান্তবর্তী ২৭ জেলায় অস্ত্র চোরাচালানে জড়িত ৭৮৭ জনের তালিকা করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের ৩৮, রাজশাহীর তিনজন, জয়পুরহাটের ১৬ এবং নওগাঁর ১৯ জন রয়েছে। তালিকাভুক্তদের ওপর বিশেষ নজরদারি চলছে। বিজিবি নিয়মিত নতুন কারবারিদের শনাক্ত করে তালিকা হালনাগাদ করছে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ হয়ে রাজশাহী বিভাগে সবচেয়ে বেশি অস্ত্র ঢোকে। শিবগঞ্জ উপজেলার রাণীনগর হঠাৎপাড়া, শাহাপাড়া, পণ্ডিতপাড়া, বালিয়াদিঘিসহ কিছু গ্রামে সীমান্তপথে অস্ত্র আমদানির সঙ্গে জড়িত ব্যক্তিদের তথ্য রয়েছে।

অভিযান ও জব্দ

গত বছরের ২৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার বনলতা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে আটটি বিদেশি পিস্তল, ১৪টি ম্যাগাজিন, ২৬টি গুলি, গানপাউডার ও বিস্ফোরক উদ্ধার করা হয়। এর আগে ১৬ আগস্ট রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকার একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলবার ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

গত ডিসেম্বর ও জানুয়ারিতেও একের পর এক অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও অন্যান্য অস্ত্র উদ্ধার হয়েছে। বিজিবির তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জেই শেষ ছয় মাসে ১২টি আগ্নেয়াস্ত্র, ৪১টি গুলি ও সাড়ে ৯ কেজি বিস্ফোরক জব্দ হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাস

পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানিয়েছেন, “অস্ত্র উদ্ধারে পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বিশেষভাবে কাজ করছি। ইতিমধ্যে বেশ কিছু বড় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়েছে। ভোটের পরিবেশও স্বাভাবিক।” বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানিয়েছেন, পদ্মা নদীতে সাতটি স্পিডবোট দিয়ে নজরদারি করা হচ্ছে। ভোট উপলক্ষে সাত শতাধিক বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী স্বীকার করেছেন, কিছু অস্ত্র এখনও উদ্ধার হয়নি। তবে তিনি আশ্বস্ত করেছেন, নির্বাচনে এসব অস্ত্র ব্যবহারের সুযোগ দেওয়া হবে না এবং প্রশাসন প্রতিদিনই অভিযান চালাচ্ছে।

ভিওডি বাংলা/ মোঃ রমজান আলী/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজারহাটে ১ মাসে ২শ’ গরুর মৃত্যু, আতঙ্কে খামারিরা
রাজারহাটে ১ মাসে ২শ’ গরুর মৃত্যু, আতঙ্কে খামারিরা
রবী ঠাকুরের জন্মবার্ষিকীতে পাঠচক্র, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ
রবী ঠাকুরের জন্মবার্ষিকীতে পাঠচক্র, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ
ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন
ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন