• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শাহজালাল বিমানবন্দরে সাঁড়াশি অভিযান, আটক ৮২

নিজস্ব প্রতিবেদক    ৪ জুলাই ২০২৬, ০৭:৫৭ পি.এম.
শাহজালাল বিমানবন্দরে সাঁড়াশি অভিযান, আটক ৮২
ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের উৎপাত বন্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করে ৮২ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) ভোর ৫টা থেকে বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা, পুলিশ বক্সের আশপাশ, বিমানবন্দরের প্রবেশপথ, ভিভিআইপি ও ভিআইপি রোডসহ আশপাশের এলাকায় এই অভিযান চালায় বিমানবন্দর থানা পুলিশ।

থানা সূত্র জানায়,  অভিযানে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু এবং অন্যান্য অপরাধে জড়িত ২৪ জনকে আটক করা হয়।

বিমানবন্দর থানা সূত্রে আরও জানা গেছে, এই এলাকায় কোনো অবস্থাতেই ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের অবস্থান করতে দেওয়া হবে না। বর্তমানে পুলিশের টহল কার্যক্রম চলমান রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

আটককৃত শিশুদের সুরক্ষায় ‘শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তার’ মাধ্যমে শিশু আইন, ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ব্যবসায় বিনিয়োগের নামে ১৪ কোটি টাকা আত্মসাৎ, ট্রাস্ট গোল্ডের মালিক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
ডিএমপির কড়া নজরদারিতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখার জায়গায়
ধানমন্ডিতে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, গ্রেপ্তার ৩
ধানমন্ডিতে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, গ্রেপ্তার ৩