• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আমি রাজনীতি ছাড়া থাকব না; তারেক রহমানকে বললেন কিশোরী

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২৭ জানুয়ারী ২০২৬, ০৮:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে নির্বাচনী জনসভা শেষে গাজীপুরের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ভালুকার সিডস্টোর এলাকায় গাড়িবহর থামিয়ে তারেক রহমানের সঙ্গে কথা বলতে চান এক কিশোরী।

কিশোরীটি তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, “মানুষের সেবা করে রাজনীতি করতে চাই। নিজের যোগ্যতায় একদিন সংসদে গিয়ে আপনার সঙ্গে দেখা করে আসতে। আমার রক্তে রাজনীতি—রাজনীতি ছাড়া থাকবো না। আমার জন্য দোয়া করবেন।”

প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরীর আবেদনে সাড়া দিয়ে তারেক রহমান নিজেই বাসের দরজা খুলে দেন এবং মনোযোগ দিয়ে তার কথা শোনেন। এ সময় কিশোরীটি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি ছবি তারেক রহমানকে উপহার দেন। তারেক রহমান ছবিটি সাদরে গ্রহণ করে কিশোরীকে ধন্যবাদ জানান।

এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।

কিশোরীটি আরও বলেন, “আমি সমাবেশে আপনাকে দেখেছি, কিন্তু দূর থেকে মন ভরেনি। আপনার সঙ্গে দেখা করা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। তাই গাড়িতে এসেই কথা বলতে চেয়েছি।”

ভিওডি বাংলা/ এমএম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
‘জরুরি’ সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রচার
রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রচার
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল জামায়াত চায় শরিয়াহভিত্তিক রাষ্ট্র, যা জনগণের চাওয়ার সঙ্গে যায় না