• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জরিমানা আদায়

কেন্দুয়ায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মোবাইল কোর্ট

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি    ২৯ জানুয়ারী ২০২৬, ০৯:৫৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে টানা টহল ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন।

গত ২৪ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিন ধরে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল এলাকায় নির্বাচনি আচরণবিধি পর্যবেক্ষণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং বিধিভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম-উল ইসলাম চৌধুরী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে নেত্রকোণার কেন্দুয়া এসিল্যান্ড ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে পাঁচ দিনের ধারাবাহিক অভিযান ও জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত মাসকা বাজার, সান্দিকোনা বাজার, রেন্ট্রিতলা, রামপুর বাজার, দলপা ও গড়াডোবা বাজারসহ বিভিন্ন এলাকায় টহল পরিচালনা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুম আহমদ।

রোববার (২৫ জানুয়ারি) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মাসকা, সান্দিকোনা, রেন্ট্রিতলা ও রামপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নির্বাচনি আচরণবিধি ভঙ্গের দায়ে ১ জন এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ ভঙ্গের দায়ে ২ জনসহ মোট ৩টি মামলায় ২ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান।

সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৪টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত রোয়াইলবাড়ি, মাসকা ও সান্দিকোনা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় ১টি মামলায় ১ জনকে দোষী সাব্যস্ত করে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রামপুর, বেখৈয়াটি, চিরাং ও মোজাফরপুর এলাকায় আচরণবিধি পর্যবেক্ষণ ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় ১টি মামলায় ১ জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত রেন্ট্রিতলা, মাসকা ও রামপুর বাজার এলাকায় আচরণবিধি পর্যবেক্ষণ করা হয়। এ দিনের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম-উল ইসলাম চৌধুরী। 

অভিযানের পাশাপাশি সাধারণ জনগণ ও সংশ্লিষ্টদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের টহল ও মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/ মো: হুমায়ুন কবির/ আ 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন ও গণভোটের প্রস্তুতি পর্যালোচনায় ব্রাহ্মণবাড়িয়া পরিদর্শনে জিওসি
নির্বাচন ও গণভোটের প্রস্তুতি পর্যালোচনায় ব্রাহ্মণবাড়িয়া পরিদর্শনে জিওসি
ভোট কিনতে এলে আইনের হাতে তুলে দেবেন: জামায়াত আমির
ভোট কিনতে এলে আইনের হাতে তুলে দেবেন: জামায়াত আমির
জামায়াতের কথা ও কাজে মিল নেই: রেজাউল করীম
জামায়াতের কথা ও কাজে মিল নেই: রেজাউল করীম