{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘ টানাপড়েনের অবসান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয় ভারতের আসামে ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের উত্তরাঞ্চল রেলের সংকট কাটাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী যুদ্ধকৌশলে পর্দার আড়ালে নীতি নির্ধারণে মোজতবা খামেনি বিশ্বকাপের উদ্বোধনে আমেরিকা মাতাবেন বাংলাদেশি তারকা জিপিএ-৫ নির্ভরতা নয়, শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে একটি যুদ্ধ শেষ, আরেকটি যুদ্ধ শুরু হয়েছে: তারেক রহমান দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না: জামায়াত আমির নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতে গবেষণা জোরদারের আহ্বান প্রতিমন্ত্রীর

আবদুস সালাম:

ঢাকা-১৭ আসনে ভোটারদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক    ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:৪৯ পি.এম.
ঢাকা-১৭ আসন তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের সাথে কথা বলেন আবদুস সালাম-ছবি-ভিওডি বাংলা

আসনে দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভোটারদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসন বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তারেক রহমানের নাম প্রার্থী হিসেবে ঘোষণার পর থেকেই এলাকাজুড়ে ভোটারদের মধ্যে আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে। 

শুক্রবার (৩০ জানুয়ারি) ঢাকা-১৭ আসন তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা কালে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, তারা যেখানে যাচ্ছেন, সেখানকার মানুষ একটাই কথা বলছেন তারা অন্য কাউকে ভোট দেবেন না, প্রধানমন্ত্রীকে ভোট দিতে চান। উন্নয়নের স্বার্থে এবং নিজেদের এলাকার সমস্যার সমাধানের জন্যই জনগণ এই সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি দাবি করেন।

ঢাকা-১৭ আসনের বিভিন্ন এলাকায় রাস্তাঘাটের বেহাল অবস্থা চোখে পড়ার মতো, এসব এলাকার মানুষের একটাই প্রত্যাশা উন্নয়নের জন্য তারা তারেক রহমানকে ভোট দেবেন। করাইল ও সাততলা এলাকাসহ একাধিক স্থানে ইতোমধ্যে জনসভা হয়েছে এবং সেখানে জনগণের বিভিন্ন অভিযোগ শোনা হয়েছে বলে জানান তিনি। 

বিরোধী পক্ষের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে আবদুস সালাম বলেন, বিএনপির বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হচ্ছে, সে ধরনের কোনো অভিযোগ তাদের কাছে নেই। তিনি দাবি করেন, যাদের নিয়ে কথা বলা হচ্ছে, তারা একমাত্র বিএনপির সঙ্গে থাকলেই অতীতে জামানত ফেরত পেয়েছেন। অন্য সময় এককভাবে নির্বাচনে অংশ নিয়ে তারা জামানত পর্যন্ত ফেরত পাননি।

আজ বিভিন্ন মাধ্যমে পরিকল্পিতভাবে তাদের বড় করে দেখানো হচ্ছে, এটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার ষড়যন্ত্রের অংশ। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারাই সমান্তরাল শক্তি দাঁড় করানোর চেষ্টা করছে। জামায়াত কখনোই বিএনপির সমান্তরাল কোনো রাজনৈতিক দল নয় বলেও মন্তব্য করেন তিনি।

এই আসন থেকে বিএনপি প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন উল্লেখ করে আবদুস সালাম বলেন, অতীতে বেগম খালেদা জিয়া বৃহত্তর পরিসরের আসন থেকে জয়ী হয়েছেন। এবারও জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে বিজয় নিশ্চিত করবে।

এই এলাকায় উচ্চু আয়ের পাশাপাশি বস্তিবাসী নিম্ন আয়ের মানুষও বসবাস করেন, সবাই রাজনৈতিকভাবে সচেতন। বাংলাদেশের মানুষ কখনোই ষড়যন্ত্রে পা দেয়নি। অতীতেও ভুল করেনি, সাম্প্রতিক সময়েও করেনি বলে জানান তিনি। 

আবদুস সালাম আরও বলেন, ইনশাআল্লাহ ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এটি কোনো ব্যক্তি বা দলের নির্বাচন নয়; এটি দেশ, সরকার ও গণতন্ত্রকে ফিরিয়ে আনার নির্বাচন। দেশের অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্যই এই নির্বাচন।

এ সময় ঢাকা-১৭ আসনের বিভিন্ন এলাকায় তারেক রহমানের লিফলেট বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

ভিওডি বাংলা-সবুজ/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মারা গেছেন নেজামে ইসলাম পার্টির আমির সরোয়ার কামাল আজিজী
মারা গেছেন নেজামে ইসলাম পার্টির আমির সরোয়ার কামাল আজিজী
নাসীরুদ্দীন পাটওয়ারীর সামনেই মসজিদে ধাক্কাধাক্কি, গ্লাস ভেঙে আহত ৫
নাসীরুদ্দীন পাটওয়ারীর সামনেই মসজিদে ধাক্কাধাক্কি, গ্লাস ভেঙে আহত ৫
জুলাই জাদুঘরের সামনে আওয়ামী লীগের মিছিল
জুলাই জাদুঘরের সামনে আওয়ামী লীগের মিছিল