• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সেলিমা রহমান:

নারীদের নিয়ে জামায়াত আমিরের বক্তব্য লজ্জাজনক

নিজস্ব প্রতিবেদক    ২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৮ পি.এম.
বেগম সেলিমা রহমান-ছবি-ভিওডি বাংলা
বেগম সেলিমা রহমান-ছবি-ভিওডি বাংলা

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, জামায়াতের আমির একজন উচ্চশিক্ষিত ব্যক্তি হয়েও নারীদের নিয়ে যে মন্তব্য করেছেন, তা লজ্জাজনক। এই দেশের মাটি যেমন পবিত্র, মা-ও তেমনি পবিত্র। মায়েদের সম্মান দিতে হবে। নারীদের বাইরে আসতে কেন বাধা দেওয়া হবে?

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টা ১০ মিনিট থেকে দুপুর ১২টা ৩৫ মিনিট পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। 

সমাবেশ শেষে নয়াপল্টন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাইটেঙ্গেল মোড় ঘুরে পুনরায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

বেগম সেলিমা রহমান আরও বলেন, নারীরা এ দেশের সম্পদ। ভোটের রাজনীতিতে নারীদের নিয়ে নানা ধরনের কথা বলা হচ্ছে। সংবিধানে নারী ও পুরুষের সমান অধিকারের কথা উল্লেখ রয়েছে। তিনি বলেন, নারীরা ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ না করলে এ ধরনের মন্তব্য বারবার আসবে। এ সময় তিনি জামায়াতের আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহাম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, দপ্তর সম্পাদক শাহিনুর নার্গিস, প্রচার সম্পাদক তাহমিনা আফরিন নীতা এবং সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

ভিওডি বাংলা-সবুজ/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)
চরমোনাই পীর সংস্কার ও বিচারের দাবি পূরণ না হলে জুলাইয়ের উৎসর্গিত রক্তের সঙ্গে গাদ্দারি হবে
মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের বৈঠক
মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের বৈঠক
ছাত্রদলের লোগো
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি