• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচন ও গণভোট সামনে রেখে জয়পুরহাটে যৌথবাহিনীর মহড়া

জয়পুরহাট প্রতিনিধি:    ২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ পি.এম.
যৌথবাহিনীর বিশেষ মহড়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে জয়পুরহাটে যৌথবাহিনীর একটি বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী পরিবেশ নির্বিঘ্ন রাখতে আগাম প্রস্তুতির অংশ হিসেবে এ মহড়া আয়োজন করা হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় প্রাঙ্গণে এই মহড়া পরিচালিত হয়।

নির্বাচন চলাকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলার সক্ষমতা যাচাই করতেই এই মহড়ার আয়োজন করা হয়। জয়পুরহাট সদর সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন মো. ওয়ালিদ মুরাদের নেতৃত্বে মহড়াটি পরিচালিত হয়।

মহড়ায় দেখানো হয়, ভোটগ্রহণ চলাকালে সহিংসতা বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে যৌথবাহিনী কীভাবে সমন্বিতভাবে দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে।

এ সময় সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিজিবিসহ যৌথবাহিনীর বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা মহড়ায় উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এমএস 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ তারিখ থেকে চাঁদাবাজির দিন শেষ: শফিকুর রহমান
১৩ তারিখ থেকে চাঁদাবাজির দিন শেষ: শফিকুর রহমান
জবাবদিহিমূলক রাজনৈতিক সরকার গঠনের সুযোগ এসেছে
আলী রীয়াজ জবাবদিহিমূলক রাজনৈতিক সরকার গঠনের সুযোগ এসেছে
জুলাই হত্যা মামলার আসামি আ.লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী
জুলাই হত্যা মামলার আসামি আ.লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী