• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এনসিপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি

ভিওডি বাংলা ডেস্ক    ২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও প্লানিং উপদেষ্টা মো. জয়নাল আবেদীন শিশিরকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে তিনি হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে এই জিডি দায়ের করা হয়। শিশির অভিযোগ করেন, অজ্ঞাত একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তাকে যে কোনো সময় গুলি করে হত্যা করার ভয় দেখানো হয়েছে।

জিডি সূত্রে জানা যায়, সোমবার বিকেল আনুমানিক ৪টা ৫৪ মিনিটে তিনি হাতিরঝিল থানাধীন নিজের বাসায় অবস্থানকালে তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে একটি অজানা নম্বর থেকে কল ও মেসেজ আসে। কলকারী পরিচয় না জানিয়ে তাকে যে কোনো সময় গুলি করে হত্যা করার হুমকি দেয়। এরপর একই নম্বর থেকে বারবার কল দিয়ে প্রাণনাশের ভীতি তৈরি করা হয়।

জিডিতে আরও উল্লেখ করা হয়, “আমি ও আমার পরিবারের লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছি ও নিরাপত্তাহীনতায় ভুগছি।” শিশির বলেন, ভবিষ্যতে নিরাপত্তা ও আইনগত সুরক্ষার জন্য এই বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করা জরুরি। তিনি হুমকিদাতাদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস