• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ:

ঢাকা-রাজশাহী রেলপথে ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ পি.এম.
ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা গাজীপুর ভুরুলিয়ায় রেলপথে অবস্থান নেন-ছবি-ভিওডি বাংলা

গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে। তারা উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা প্রস্তাবের সিদ্ধান্তের প্রতিবাদে এই কর্মসূচি পালন করছে। এর ফলে ঢাকা-রাজশাহী রেলপথে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মহানগরের ভুরুলিয়া এলাকায় এই অবরোধের ঘটনা ঘটেছে। ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিমুলতলী এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ভুরুলিয়ায় এসে রেলপথে অবস্থান নেয় এবং রেল যোগাযোগ স্থগিত করে। এতে ট্রেন যাত্রীরা দীর্ঘ সময় ধরে দুর্ভোগে পড়েন এবং রেল সিডিউল ব্যাহত হয়।

বিক্ষোভ কর্মসূচিতে ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, “আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল করা, দেশকে অস্থিতিশীল করা এবং কারিগরি শিক্ষা ধ্বংস করার ষড়যন্ত্র হিসেবে উপ-সহকারী প্রকৌশলী পদে ৩৩ শতাংশ কোটার প্রস্তাব দেয়া হয়েছে। অবিলম্বে এই সুপারিশ বাতিল করা এবং ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি মেনে নেওয়া উচিত।”

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম আলী বলেন, “রেলপথ অবরোধের কারণে কয়েকটি স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা চেষ্টা চলছে।”

ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা রেল অবরোধ অব্যাহত রাখার হুমকি দিয়েছেন যতক্ষণ না তাদের দাবি পূরণ করা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ঢাকায় ‘সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অনুমোদন
সাত সরকারি কলেজ একীভূত: ঢাকায় ‘সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অনুমোদন
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, যানজটের সৃষ্টি
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, যানজটের সৃষ্টি