{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নীরবতা আর সংগ্রামের গল্পে অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ পি.এম.
অমিতাভ বচ্চন

অভিনয়ের বাইরে জীবনের গভীর ভাবনা শেয়ার করতে বরাবরই স্বচ্ছন্দ বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি তুলে ধরলেন জীবনের সংগ্রাম, নীরবতার শক্তি এবং বাবার কাছ থেকে পাওয়া জীবনবোধের কথা।

অমিতাভ বচ্চন মাঝেমধ্যেই তাঁর বাবা, প্রখ্যাত কবি প্রয়াত হরিবংশ রাই বচ্চনের লেখা ও স্মৃতিচারণা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। সময় ও জীবনের বাস্তবতার সঙ্গে মিল রেখে বাবার দর্শন তুলে ধরাই যেন তাঁর অভ্যাস। এবারও তার ব্যতিক্রম হয়নি।

জীবন ও সংগ্রাম নিয়ে বাবার ভাবনার কথা উল্লেখ করে অমিতাভ লেখেন, ‘আমার বাবা বলতেন, জীবন হলো সংগ্রামে পরিপূর্ণ। তিনি নিজেও দীর্ঘদিন ধরেই স্ট্রাগল করেছেন। জীবন থাকলে সংগ্রামও তো থাকবেই।’

পোস্টে তিনি বাবার ঘনিষ্ঠ বন্ধু কবি ফিরাক গোরখপুরীর কথাও স্মরণ করেন। এ প্রসঙ্গে অমিতাভ লেখেন, ‘ফিরাক গোরখপুরীজি ছিলেন এলাহাবাদের বাসিন্দা। বাবার খুব ভালো বন্ধু ছিলেন। তার কবিতা ছিল সামাজিক ব্যবস্থা, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। ঠিক বাবার মতোই। যিনি কোনোদিন জাতপাত নিয়ে ভাবেননি। তবে তাদের আবেগে ছিল অনেকটা মিল।’

মঙ্গলবার গভীর রাতে, প্রায় ভোর ৪টার দিকে পোস্টটি করেন অমিতাভ বচ্চন। সেখানে তিনি রাতের নীরবতার মধ্যকার শক্তি ও প্রশান্তির কথাও আলাদা করে তুলে ধরেন।

অভিনেতার ভাষায়, ‘৩ ফেব্রুয়ারি, ২০২৬। এখন প্রায় ৪ টা বাজে। আমি রাতের নীরবতায় আচ্ছন্ন। সারাদিন ধরে আপনার মনে যে চিন্তাভাবনা আসতে থাকে তার চেয়ে নীরবতার জোর আরও অনেকটা বেশি। প্রশান্তির এক সতেজ মুহূর্ত। যতক্ষণ না আপনি সোশ্যাল মিডিয়ার ফাঁদে পড়ছেন।’

একই সঙ্গে পৃথিবী ও আধুনিক যোগাযোগব্যবস্থা নিয়েও নিজের ভাবনা প্রকাশ করেন অমিতাভ। তিনি লেখেন, ‘কী অসাধারণ একটা পৃথিবীতে আমরা বাস করি। যেখানে ৮.২ বিলিয়ন মানুষের বিকল্প পেশা হলো সাংবাদিকতা, যোগাযোগ স্থাপন করা, মতামত তৈরি করা, ও তথ্য আদান-প্রদান ইত্যাদি।’

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে সংকটে সেলিনা জেটলি
যে কারণে সংকটে সেলিনা জেটলি
শিল্পীরা চান আমি যেন শিল্পী সমিতির হাল ধরি: বাপ্পারাজ
শিল্পীরা চান আমি যেন শিল্পী সমিতির হাল ধরি: বাপ্পারাজ
‘প্রিন্স’ সিনেমার সেন্সর স্থগিত করল সার্টিফিকেশন বোর্ড
‘প্রিন্স’ সিনেমার সেন্সর স্থগিত করল সার্টিফিকেশন বোর্ড