• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না ডেমরায় বাসায় ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি জবির বাসে নবীনদের হেনস্তা করলে কঠোর শাস্তির নির্দেশ শাপলা চত্বরের প্রতিবাদহীনতাই কাল হয়েছিল : আলী হাসান উসামা রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না : শিক্ষামন্ত্রী গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি মানবাধিকারকর্মীরা জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে : আবদুস সালাম

বুধবার জামায়াতে ইসলামী প্রকাশ করবে ‘জনতার ইশতেহার’

নিজস্ব প্রতিবেদক    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১ পি.এম.
বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী বুধবার (৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনি ইশতেহার প্রকাশ করবে। দলটি ইশতেহারের নাম দিয়েছে ‘জনতার ইশতেহার’। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দলীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে দলীয় আমির ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, কূটনীতিক ও বিশিষ্ট নাগরিকরা অংশ নেবেন। ইশতেহারের মাধ্যমে জামায়াত তাদের ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার রূপরেখা দেশি-বিদেশি প্রতিনিধিদের সামনে তুলে ধরবে।

দলীয় সূত্রে জানা গেছে, এবারের ইশতেহার অত্যন্ত আধুনিক ও জনমুখী করা হয়েছে। প্রায় ৩৭ লাখ মানুষের মতামত ও প্রত্যাশা অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগ্রহ করা হয়েছে এবং তা ইশতেহারে প্রতিফলিত হয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাপলা চত্বরের ঘটনা তদন্তে স্বাধীন কমিশন চান জামায়াত আমির
শাপলা চত্বরের ঘটনা তদন্তে স্বাধীন কমিশন চান জামায়াত আমির
ঢাকা উত্তর-দক্ষিণ বিএনপি পুনর্গঠনে আলোচনায় যারা
ঢাকা উত্তর-দক্ষিণ বিএনপি পুনর্গঠনে আলোচনায় যারা
মুসলিমরা মমতাকে ভোট দিয়েছেন, আমার জয় হিন্দুত্ববাদের জয়: শুভেন্দু
মুসলিমরা মমতাকে ভোট দিয়েছেন, আমার জয় হিন্দুত্ববাদের জয়: শুভেন্দু