• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

নিজস্ব প্রতিবেদক    ১০ জুলাই ২০২৬, ০১:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি, পুরোনো মামলার আসামি এবং মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের আটক করা হয়।

পুলিশ জানায়, নিয়মিত অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অভিযোগ ও মামলার ভিত্তিতে মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন গোলাম সারোয়ার (৪২), সাইদুল ইসলাম সোহাগ (৩২), সজল (৩৫), রাকিব হোসেন (২৩), রবিউল হাসান ওরফে নবী হোসেন (২০), আরিফ (৩৫), রিফাত (২৪), আব্দুল মান্নান (১৯), রুবেল (৩৭), ইকবাল হোসেন (২৮), বিমল চন্দ্র দাস (৫০), আকিব (২২), সুরুজ মূধা (২১), মুসলিম (৪৮), ইউসুফ (৩৫), মামুন (৪৫), নজরুল (৪৯), শুকুর আলী (৪৫), শাকিল (৩৩), হাদম মোল্লা (৩৭), মনসুর আলী (৩৮), শাকিল (২০), মুক্তাকিম (২৫), সেলিম (৫৫), রকি (২৮), রবিন (২০), মোনারুল (৪২), ওমর ফারুক (৩০) এবং নূর নবী (৪২)।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার হওয়া ২৯ জনের মধ্যে দুইজনকে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আটক করা হয়েছে। এছাড়া ২২ জনকে মোবাইল কোর্টের আওতায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অপর পাঁচজনকে বিভিন্ন পুরোনো মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ বলছে, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
মানিকগঞ্জে ৭ কেজি গাঁজা গাছসহ আইনজীবী আটক
ছবি: ভিওডি বাংলা
নাগরপুরে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ১১ জুলাই
ছবি: ভিওডি বাংলা
ডাসারে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় গাছের চারা ও জৈব সার বিতরণ