• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

আবদুস সালাম:

১৭ বছরের লড়াইয়ের ফল নির্ভর করছে মাঠের কর্মীদের ওপর

নিজস্ব প্রতিবেদক    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ পি.এম.
বনানীর ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রধান কার্যালয়ে এক প্রশিক্ষণ সভায় বক্তব্য দেন আবদুস সালাম-ছবি-ভিওডি বাংলা

ঢাকা-১৭ আসনের বিএনপির নির্বাচনী কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত নেতা কর্মীদের প্রতি কঠোরভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনের বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। দীর্ঘ ১৭ বছর ধরে যে ভোটাধিকারের জন্য লড়াই চলছে, সেই লড়াইয়ের ফল ভালো হবে না খারাপ এটা এখন পুরোপুরি নির্ভর করছে মাঠপর্যায়ের কর্মীদের দায়িত্ব পালনের ওপর।  

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানী বনানীর ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রধান কার্যালয়ে এক প্রশিক্ষণ সভায় তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, এই ভোটের জন্য বহু নেতা কর্মী জেল খেটেছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন। সেই ত্যাগের ফল ঘরে তুলতে হলে ভোটের দিন ও তার আগের প্রস্তুতিতে কোনো গাফিলতি করা যাবে না। সবাই তারেক রহমানের প্রতিনিধি হিসেবে মাঠে কাজ করছেন এবং সেই দায়িত্ববোধ নিয়েই কাজ করতে হবে।

ভোটকেন্দ্র ভিত্তিক প্রস্তুতির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কেন্দ্র অনুযায়ী ভোটার তালিকা ভাগ করে প্রত্যেক বাড়িতে গিয়ে ভোটারদের চেনা জরুরি। এতে করে কেউ মৃত ব্যক্তির নামে ভোট দিতে এলে বা অনুপস্থিত ভোটার নিয়ে অনিয়মের চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ ও চ্যালেঞ্জ করা সম্ভব হবে। কোন ভোটার মারা গেছেন, কে দেশে নেই বা দীর্ঘদিন এলাকায় বসবাস করছেন না এসব তথ্য আগেই চিহ্নিত করে রাখার নির্দেশ দেন তিনি। 

ভোটের দিন কোনো অবস্থাতেই পোলিং বুথ খালি রাখা যাবে না বলে নির্দেশনা দেন আবদুস সালাম। তিনি বলেন, দায়িত্বপ্রাপ্ত কেউ প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই অন্য জনকে দায়িত্ব দিয়ে যেতে হবে। প্রতিটি কেন্দ্রে একাধিক দায়িত্বশীল ও স্ট্যান্ডবাই কর্মী রাখার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় কাগজপত্র, কলম, কালি ও অন্যান্য সরঞ্জাম সংশ্লিষ্ট দপ্তর থেকে সরবরাহ করা হবে। ভোটের দিনের জন্য আলাদা ভোটার তালিকাও দেওয়া হবে। বাকি সময় গণসংযোগে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, দায়িত্বে থাকা ভোটারদের সঙ্গে বারবার যোগাযোগ রাখতে হবে এবং তাদের সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে।

প্রশিক্ষণে অংশ নেওয়া নেতা কর্মীদের ধন্যবাদ জানিয়ে আবদুস সালাম বলেন, দেওয়া প্রশিক্ষণ মাঠে কাজে লাগলে ইনশাআল্লাহ প্রত্যাশিত ফল অর্জন করা সম্ভব।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ