• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ পি.এম.
সরকারি কর্মচারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছেন; নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন-ছবি: সংগৃহীত

রাজধানীতে সরকারি কর্মচারীদের দাবিতে উত্তেজনা ছড়িয়েছে। নবম জাতীয় বেতন কমিশনের (৯ম পে স্কেল) প্রতিবেদনের আলোকে গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছেন সরকারি চাকরিজীবীরা।

শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা যমুনার প্রবেশ মুখে অবস্থান নেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে দাবি জানাচ্ছেন, আজকের মধ্যেই ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ না হলে আন্দোলন থেকে সরবেন না।

আরও পড়ুন: পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও

এই পরিস্থিতিতে রাষ্ট্রীয় ভবন ও যমুনার নিরাপত্তা নিশ্চিত করতে কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশের সঙ্গে কিছু সময়ের সংঘর্ষে আন্দোলনকারীদের ওপর তিয়ারগ্যাস নিক্ষেপ করতে দেখা যায়।

সরকারি কর্মচারীরা জানাচ্ছেন, দীর্ঘদিনের পেনশন ও বেতন সমস্যার সমাধান না হলে আরও কঠোর আন্দোলনের প্রস্তুতি নেওয়া হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে।

এদিকে রাজধানীর প্রধান সড়ক ও এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। নিরাপত্তারক্ষীরা জনসাধারণকে সর্তক থাকার জন্য নির্দেশ দিয়েছেন। আন্দোলনের স্বার্থে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সিদ্ধান্ত নিয়েছেন, তাদের দাবি মেনে নেওয়া না হলে অবস্থান বৃদ্ধি করা হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কমলাপুর রেলওয়ে স্টেশনে কমেছে যাত্রীর ভিড়, স্বস্তিতে যাত্রীরা
কমলাপুর রেলওয়ে স্টেশনে কমেছে যাত্রীর ভিড়, স্বস্তিতে যাত্রীরা
নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিতে সড়ক খাতে নজিরবিহীন সমন্বিত উদ্যোগ
নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিতে সড়ক খাতে নজিরবিহীন সমন্বিত উদ্যোগ
অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা, টাকা ফেরত যাত্রীদের
অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা, টাকা ফেরত যাত্রীদের