• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জাবের গুলিবিদ্ধ জানিয়ে ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্ট

ভিওডি বাংলা ডেস্ক    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পি.এম.
সংগৃহিত ছবি
সংগৃহিত ছবি

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

বার্তায় বলা হয়, ‘জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা -শান্তাকে বুট দিয়ে পাড়ানো হইছে।’

ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্ট।

জানা গেছে, জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করেছে। এসময় সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছে বলে দাবি করা হয়।

এদিকে, আব্দুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডিতে থেকে জানানো হয়, ‘শতাধিক আহত ও জাবের গুলিবিদ্ধ হয়েছেন।’

শান্তভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়ে বলা হয়, ‘আপাতত কোনো জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব।’

এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচী পালন করে ইনকিলাব মঞ্চের সদস্যরা। এ কর্মসূচিতে নিহত ওসমান হাদির স্ত্রী ও পরিবারের সদস্যরাও অংশ নিয়েছেন।

ভিওডি বাংলা/ আ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)
চরমোনাই পীর সংস্কার ও বিচারের দাবি পূরণ না হলে জুলাইয়ের উৎসর্গিত রক্তের সঙ্গে গাদ্দারি হবে
মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের বৈঠক
মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের বৈঠক
ছাত্রদলের লোগো
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি