• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভোট দিতে কেন্দ্রে যাওয়ার আহ্বান রবিউলের

নিজস্ব প্রতিবেদক    ৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পি.এম.
হাজারীবাগের ১৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে সাংবাদিকদের সাথে কথা বলেন রবি-ছবি: সংগৃহীত

এবারের নির্বাচন রাষ্ট্রব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১০ আসনের বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি। আগামী দিনে বাংলাদেশ জনগণের মত অনুযায়ী চলবে কি না, সেই সিদ্ধান্ত হবে এই নির্বাচনের মাধ্যমে। স্বাধীনতার পর এত গুরুত্বপূর্ণ নির্বাচন আর হয়নি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর হাজারীবাগের ১৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।

শেখ রবিউল আলম রবি বলেন, এই নির্বাচনে ভোটাররা যেন ভোট দিতে কেন্দ্রে যান এবং নিজেদের মত প্রতিষ্ঠা করেন। ভোটারদের ভোটের মাধ্যমেই জনপ্রতিনিধিদের জনগণের কাছে দায়বদ্ধ করা সম্ভব হবে। 

তিনি আরও বলেন, এটি শুধু এমপি নির্বাচন বা সরকার গঠনের বিষয় নয়; এটি রাষ্ট্র পুনর্গঠনের নির্বাচন। ভোটের ভিত্তিতেই আগামী দিনে রাষ্ট্র সঠিক পথে থাকবে, রাষ্ট্র পরিচালনায় নতুন পরিবর্তন আসবে এবং রাজনীতিতেও পরিবর্তন নিশ্চিত হবে। ভোটারদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণে নিজেদের অধিকার প্রয়োগ করতে সবাইকে ভোট দিতে হবে।

হাজারীবাগ এর ১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় তিনি গণসংযোগ করেন। এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এলাকাবাসী তার সাথে যোগ দেয় এবং ধানের শীষে প্রচারণা চালায়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালো জামায়াত
খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালো জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী