• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভোটকেন্দ্রে মোবাইল বহনে নিষেধাজ্ঞা, ইসির নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদক    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২ এ.এম.
ছবি: সংগৃহীত

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রে মোবাইলফোন বহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের দিন কেন্দ্রের ভেতরে ও নির্ধারিত এলাকায় কোনো ভোটার বা সাধারণ ব্যক্তি মোবাইলফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছে কমিশন।

রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়ে সংশ্লিষ্ট সব রিটার্নিং কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনায় উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের চারশ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণভাবে মোবাইলফোন বহন নিষিদ্ধ থাকবে। তবে দায়িত্ব পালনের স্বার্থে ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার, সংশ্লিষ্ট থানার পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা-২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার ও ভিডিপির দুজন সদস্য এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।

ইসি বলছে, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারের মাধ্যমে বিশৃঙ্খলা, অনৈতিক প্রভাব কিংবা ভোটগ্রহণ প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি হতে পারে। এসব ঝুঁকি এড়াতে এবং নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, ভোটগ্রহণের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের সমন্বয়ে নিষেধাজ্ঞা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না বলেও সতর্ক করেছে কমিশন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী