• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচন উপলক্ষে ১০ ফেব্রুয়ারি ছুটি শ্রমিক ও কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ এ.এম.
সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কারণে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করেছে সরকার।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, “নির্বাচনের কারণে আগামী ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের ছুটি পরবর্তীতে সাপ্তাহিক ছুটির দিন পরিবর্তন করে নেওয়া যেতে পারে।”

এতে আরও উল্লেখ করা হয়েছে, ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে দেশব্যাপী সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং ১০ ফেব্রুয়ারি শ্রমিক ও কর্মচারীদের জন্য বিশেষ ছুটি বহাল থাকবে।

তবে, স্ব-নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ চাইলে ১০ ফেব্রুয়ারি-পরবর্তী সুবিধাজনক যেকোনো সাপ্তাহিক ছুটির দিনকে কর্মদিবস ঘোষণা করতে পারবে।

ভিওডি বাংলা/এমএস    

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
ভোটকেন্দ্রে মোবাইল বহনে নিষেধাজ্ঞা, ইসির নির্দেশনা জারি
ভোটকেন্দ্রে মোবাইল বহনে নিষেধাজ্ঞা, ইসির নির্দেশনা জারি
চট্টগ্রাম বন্দর ফের সচল, ধর্মঘট স্থগিত
চট্টগ্রাম বন্দর ফের সচল, ধর্মঘট স্থগিত