• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

   ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:৪৪ পি.এম.
ফাইল ছবি

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে রওনা হবে তিনি।

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। 

সফরকালে দাভোসে ফোরামের সাইডলাইনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড ছাড়াও কয়েকটি সংস্থা প্রধান, বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী এবং চেয়ারম্যান ও উদ্যোক্তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি। 

পাশাপাশি ফেসবুকের প্রধান প্রতিষ্ঠান মেটার গ্লোবাল এফেয়ার্স প্রেসিডেন্ট নিক ক্লেগের সঙ্গে বৈঠকের কথা আছে। এছাড়া ফোরামে বাংলাদেশ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ডায়ালগ অনুষ্ঠিত হবে। 

তিনি আরও জানান, সেখানে বিশ্বের অনেক ব্যবসায়ী প্রতিনিধিরা থাকবেন। বাংলাদেশে বিনিয়োগের জন্য তাদের আহ্বান জানানো হবে। 

প্রধান উপদেষ্টা আগামী ২৪ জানুয়ারি সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরে আসবেন বলেও জানান আজাদ মজুমদার।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য