• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ওরা সিল বানাচ্ছে, ব্যালট বানাচ্ছে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ পি.এম.
আমীর খসরু মাহমুদ চৌধুরী - ছবি-ভিওডি বাংলা
আমীর খসরু মাহমুদ চৌধুরী - ছবি-ভিওডি বাংলা

ওরা সিল বানাচ্ছে, ব্যালট বানাচ্ছে, বোরকা বানাচ্ছে, বিকাশ নম্বর- নিচ্ছে, এনআইডি নম্বর নিচ্ছে, এসবই শঙ্কা জাগাচ্ছে, তাই আগামী নির্বাচনে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।  

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম মহানগরীর নিজের বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে চট্টগ্রামকে শুধু বাণিজ্যক রাজধানী নয়, চট্টগ্রাম বন্দরকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলা হবে, যা দক্ষিণ এশিয়ার অনেকে ব্যবহার করতে পারবেন। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এই পরিস্থিতির  উন্নয়নে পুলিশ-নাগরিক মিলে যৌথভাবে কাজ করতে হবে। তিনি একইসাথে আধুনিক জনবান্ধব চিকিৎসা ব্যবস্থা, ১৮ মাসে এক কোটি কর্ম সংস্থানসহ সামাজিক উদৌক্তা তৈরি, কারিগরি শিক্ষার মাধ্যমে আত্মসংস্থান, জলাবদ্ধতার স্থায়ী সমাধান, সহজ নাগরিক সেবা নিশ্চিত এবং পরিকল্পিত নগরায়ন গড়ে তোলার কথা বলেন।  

বিএনপির পক্ষে ভোটের উৎসব দেখতে পাচ্ছেন জানিয়ে আমীর খসরু বলেন, আগামীর বাংলাদেশ গড়তে অতীতের মতো নাগরিকরা বিএনপিকে বিজয়ী করবেন। এসময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)
চরমোনাই পীর সংস্কার ও বিচারের দাবি পূরণ না হলে জুলাইয়ের উৎসর্গিত রক্তের সঙ্গে গাদ্দারি হবে
মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের বৈঠক
মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের বৈঠক
ছাত্রদলের লোগো
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি