• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি

ভিওডি বাংলা ডেস্ক    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। সোমবার তিনি বঙ্গভবন থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে পাবনা-৫ সদর আসনের ভোটার হিসেবে ভোট দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন।

রাষ্ট্রপতি পূর্বে জানান, “আমি যদি বঙ্গভবন থেকে বের হয়ে পাবনায় যাই, তাহলে ভোটের দিন আমার ভোটকেন্দ্রসহ পুরো জেলাতেই নিরাপত্তাজনিত কারণে প্রভাব পড়বে। সাধারণ মানুষ ভোটকেন্দ্রে যেতে কিছুটা বিড়ম্বনার মুখে পড়তে পারে। তাই সাধারণ ভোটারদের কোনো অসুবিধা না হয়, সে জন্য আমি নিজের এলাকায় গিয়ে ভোট দেওয়া থেকে বিরত থাকাই যুক্তিযুক্ত মনে করেছি।”

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারী যারা নির্বাচনের দিন নিজ এলাকার বাইরে দায়িত্বে থাকেন, কারাবন্দি ভোটার, এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের সুযোগ পান। আগামী ১২ ফেব্রুয়ারি দেশের সব নির্বাচনী কেন্দ্রেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/এমএস  


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোবাইল না নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের আশ্বাস ইসির
মোবাইল না নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের আশ্বাস ইসির
লন্ডনগামী যাত্রীদের জন্য বিমানের জরুরি নির্দেশনা
লন্ডনগামী যাত্রীদের জন্য বিমানের জরুরি নির্দেশনা
৮১ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ
৮১ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ