• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পি.এম.
ফ্রান্সের রাফাল যুদ্ধ বিমান। ছবি: সংগৃহীত

ভারত এবং ফ্রান্সের মধ্যে প্রায় ৩.২৫ লক্ষ কোটি টাকার একটি বৃহৎ প্রতিরক্ষা চুক্তি আকার নিতে চলেছে। এই চুক্তির আওতায় ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান আনার বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যেই আলোচনা শুরু করতে যাচ্ছে। খবর হিন্দুস্থান টাইমস বাংলা’র।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে মন্ত্রণালয়ের উচ্চ-স্তরের বৈঠক এই সপ্তাহে অনুষ্ঠিত হবে।

ভারতের বিমানবাহিনীতে ইতিমধ্যেই ৩৬টি রাফাল যুদ্ধবিমান আছে, আর গত বছর নৌবাহিনী ২৬টি রাফালের অর্ডার দিয়েছিল। নতুন চুক্তি অনুমোদিত হলে এটি ভারতের সর্ববৃহৎ প্রতিরক্ষা চুক্তি হিসেবে ধরা হবে। এছাড়া এই চুক্তির সঙ্গে মিলিয়ে ভারতের মোট রাফাল যুদ্ধবিমানের সংখ্যা দাঁড়াবে ১৭৬-এ।

প্রতিরক্ষা বিভাগের শীর্ষ সূত্র জানিয়েছে, ১১৪টি রাফালের মধ্যে ১৮টি বিমান সরাসরি ব্যবহারযোগ্য অবস্থায় (ফ্লাইং কন্ডিশনে) প্রাপ্ত হবে। বাকি বিমানগুলো ভারতের মধ্যে তৈরি হবে, যার মধ্যে প্রায় ৩০ শতাংশ দেশীয় প্রযুক্তি ব্যবহার করা হবে।

এছাড়া আগামী সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমরাস্ত্র ক্রয় সংস্থা, ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএকে) এ বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবে। ওই বৈঠকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চেয়ারম্যান হিসেবে উপস্থিত থাকবেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের