• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইসরায়েলকে শান্তি প্রক্রিয়া মানতেই হবে: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক    ১৯ জুন ২০২৬, ০১:১৪ এ.এম.
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারককে ঘিরে যখন কূটনৈতিক অগ্রগতির আশা জোরদার হচ্ছে, ঠিক তখনই বৈরুতে বেসামরিক এলাকায় হামলার ঘটনায় ইসরায়েলের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে তিনি বলেছেন, আত্মরক্ষার অধিকার থাকলেও শান্তি প্রক্রিয়ার বাইরে যাওয়ার সুযোগ কারও নেই।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান প্রসঙ্গে জেডি ভ্যান্স বলেন, ‘আমরা মনে হয় একটি চুক্তির মাধ্যমে বড় ধরনের সাফল্যের দ্বারপ্রান্তে আছি, আর ঠিক তখনই বৈরুতের কোনো বেসামরিক জনবহুল এলাকায় বড় ধরনের বিস্ফোরণ ঘটছে। এটি গ্রহণযোগ্য নয়।’

ভ্যান্সের ভাষ্য, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, তবে অন্য সব পক্ষের মতো তাদেরও চলমান শান্তি প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।

তিনি আরও জানান, ইসরায়েলের সঙ্গে আরও ঘনিষ্ঠ সমন্বয় প্রতিষ্ঠা এবং এমন একটি আঞ্চলিক কাঠামো গড়ে তোলার পক্ষে তিনি, যা হিজবুল্লাহর কাছে অর্থায়নের পথ বন্ধ করতে সক্ষম হবে।

সংবাদ সম্মেলনে জেডি ভ্যান্স আরও বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পই পুরো বিশ্বের একমাত্র রাষ্ট্রপ্রধান, যিনি এই মুহূর্তে ইসরায়েল রাষ্ট্রের প্রতি সহানুভূতিশীল’।

এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল আলোচিত সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। ১৪ দফার ওই চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় পরবর্তী আলোচনার জন্য রাখা হয়েছে। তবে দেশটিকে আর্থিক সহায়তার ব্যাপক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর মধ্যে আটকে থাকা অর্থ ছাড় এবং ইরানের ওপর আরোপিত বাণিজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

ভিওডি বাংলা/এমএস/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের