• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ

ভিওডি বাংলা ডেস্ক    ১৮ জুন ২০২৬, ০৬:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া তার একটি পোস্ট সংশোধন করেছেন। 

সংশোধিত পোস্টে তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের প্রেসিডেন্টদের মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক সইয়ের পর অনুষ্ঠিতব্য আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের উল্লেখ বাদ দিয়েছেন।

এর আগে, বৃহস্পতিবার সকালে শরিফ তার পোস্টে জানিয়েছিলেন, শুক্রবার একটি আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তবে পরে পোস্টটি সম্পাদনা করে সেই অংশ সরিয়ে দেওয়া হয়।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, চুক্তিপত্রটি ইতোমধ্যে ডিজিটাল পদ্ধতিতে স্বাক্ষরিত হয়েছে। ফলে সুইজারল্যান্ডে কোনো পৃথক শারীরিক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হবে না।

তবে তিনি জানান, পরবর্তী পর্যায়ের আলোচনা চালিয়ে যেতে উভয় পক্ষের আলোচক দল শুক্রবার জেনেভায় বৈঠকে মিলিত হবে।

এই পরিবর্তনের ফলে চুক্তি স্বাক্ষরকে ঘিরে আনুষ্ঠানিক আয়োজনের বিষয়ে নতুন করে ধোঁয়াশা শুরু হয়েছে, যদিও কূটনৈতিক যোগাযোগ ও আলোচনার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান