ঢাকা-৬ আসন ধুপখোলা মাঠে জনতার স্রোত

ঢাকা-৬ আসনের ঐতিহ্যবাহী ধুপখোলা মাঠ যেন এক নতুন রাজনৈতিক উত্তাপের কেন্দ্রে পরিণত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে এই জনসভায় সাধারণ মানুষ নেতা-কর্মী, স্থানীয় বাসিন্দা সবাই একত্রিত হয়ে এই নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেছেন। জনতার ঢল এতটাই প্রবল যে পুরো এলাকা যেন উৎসবমুখর হয়ে ওঠে।
জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
জনসভায় আসা অনেকে জানান, তারা শুধুমাত্র রাজনৈতিক সমর্থন জানাচ্ছেন না, তারা আশা, আকাঙ্ক্ষা এবং দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন।
ধুপখোলা মাঠে এই জনতার উপস্থিতি শুধু একটি নির্বাচনী সভা নয়, এটি জনগণের ঐক্য, সমর্থন এবং শক্তির প্রতীক। ধুপখোলা মাঠে বিএনপির এই জনসমাগম ইতিহাসের পাতায় একটি জীবন্ত সাক্ষ্য হিসেবে লেখা হবে যেখানে জনগণ, নেতা এবং আশা একত্রিত হয়ে দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছেন।
ভিওডি বাংলা/জা







