• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে মিললো ৭ লাখ টাকা

শরীয়তপুর প্রতিনিধি    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ এ.এম.
জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে মিললো ৭ লাখ টাকা

শরীয়তপুর-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাহমুদ হোসেনের নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় গোলাম মোস্তফা নামে এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। ওই টাকা মাহমুদ হোসেনের পক্ষে বিতরণের অভিযোগে তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শরীয়তপুরের নড়িয়া পৌরসভার দক্ষিণ বৈশাখী পাড়া এলাকার নির্বাচনী কার্যালয় থেকে এই টাকা উদ্ধার করা হয়। পরে  বিচারক ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। পরে নড়িয়া থানার পুলিশ তাকে কারাগারে পাঠান। ওই ব্যক্তি ১২৭ নম্বর হাজী সৈয়দ আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস বলেন, নড়িয়া পৌরসভার একটি বাড়িতে জামায়াতে ইসলামীর কর্মীরা নির্বাচনী কাজে টাকা বিতরণ করছেন এমন খবরের ভিত্তিতে যৌথ বাহিনী সেখানে যায়।  সেখান থেকে টাকা বিতরণের একটি তালিকা পাই, ল্যাপটপ হার্ডডিস্ক পাওয়া যায়। ওই কার্যালয় থেকে ৭ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। কার্যালয়ের ভেতরে একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে পাওয়া যায়। যিনি একটি ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। ওই শিক্ষক সেখানে কেন গিয়েছিলেন তার কোনো প্রমাণ দিতে না পারায় তাকে আইনের আওতায় আনা হয়েছে। আর টাকা ও অন্যান্য জিনিস জব্দ করা হয়েছে। নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটির বিচারক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

ভিওডি বাংলা/আরকেএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাকাসহ আটক জেলা জামায়াতের দুই আমির
টাকাসহ আটক জেলা জামায়াতের দুই আমির
জামালপুরে ভোট কেন্দ্র থেকে ৭ জন আটক, নগদ টাকা ও রামদা উদ্ধার
জামালপুরে ভোট কেন্দ্র থেকে ৭ জন আটক, নগদ টাকা ও রামদা উদ্ধার
দিনাজপুরে জামায়াতের টোকেন বিতরণের সময় ৩ ব্যক্তি আটক, জরিমানা
দিনাজপুরে জামায়াতের টোকেন বিতরণের সময় ৩ ব্যক্তি আটক, জরিমানা