• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হান্নান মাসউদকে নিয়ে নাহিদ ইসলামের পোস্ট

ভিওডি বাংলা ডেস্ক    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ এ.এম.
ছবি: সংগৃহীত

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের পক্ষে সমর্থন জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে মাসউদকে হাতিয়ার জনগণের নতুন বন্দোবস্তের লড়াকু প্রতিনিধি হিসেবে আখ্যায়িত করেছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টায় দেওয়া পোস্টে নাহিদ ইসলাম বলেন, “হাতিয়া দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল এবং সেখানে জমিদারি শাসন চলেছে। বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের মতো সাহসে গড়া এই দ্বীপ জনপদ আজ গুটিকয়েক রাজনৈতিক গডফাদার আর মাফিয়াদের পৈত্রিক সম্পত্তিতে পরিণত হয়েছে। এই পরিস্থিতি পরিবর্তনে আব্দুল হান্নান মাসউদ কাজ করছেন।”

তিনি আরও উল্লেখ করেন, জুলাই আন্দোলনের সময় মাসউদের ভূমিকা ছিল দৃঢ় ও সোচ্চার। নাহিদ ইসলাম বলেন, “হাতিয়ার মানুষকে দীর্ঘদিনের ভয় ও পরাধীনতা থেকে মুক্ত করতে তেজস্বী নেতৃত্ব প্রয়োজন।”

পোস্টে আরও দাবি করা হয়, মাসউদ নির্বাচিত হলে নদীভাঙন রোধে স্থায়ী সমাধান, চরাঞ্চলের মানুষের ভূমির অধিকার নিশ্চিতকরণ, যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, এবং হাতিয়াকে আধুনিক পর্যটন ও মৎস্যকেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে।

শেষে নাহিদ ইসলাম ভোটারদের শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে আব্দুল হান্নান মাসউদকে বিজয়ী করার আহ্বান জানান।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তদবিরবাজদের ভীড়ে ত্যাগীরা যেন তীর্থের কাক
তদবিরবাজদের ভীড়ে ত্যাগীরা যেন তীর্থের কাক
ছাত্রদলের কমিটিতে নতুনত্ব, যুক্ত হলেন মোশন ডিজাইনার
ছাত্রদলের কমিটিতে নতুনত্ব, যুক্ত হলেন মোশন ডিজাইনার
পিন্টু ততদিন বেঁচে থাকবেন, যতদিন বিএনপি ও বাংলাদেশ বেঁচে থাকবে: আবদুস সালাম
পিন্টু ততদিন বেঁচে থাকবেন, যতদিন বিএনপি ও বাংলাদেশ বেঁচে থাকবে: আবদুস সালাম