• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ক্ষোভ নিয়ে সকালে ফখরুলের দরজায় পদবঞ্চিত যুবদল নেতারা

নিজস্ব প্রতিবেদক    ২ জুলাই ২০২৬, ১২:১৩ এ.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

যুবদলের সদ্য ঘোষিত ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে পদবঞ্চনার অভিযোগ তুলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পদবঞ্চিত নেতারা। একই সঙ্গে তারা অভিযোগ ও দাবিগুলো দলের শীর্ষ নেতৃত্বের কাছে তুলে ধরারও সিদ্ধান্ত নিয়েছেন।

এ লক্ষ্যে আজ বুধবার বিকাল ৫টায় রমনা চাইনিজ রেস্টুরেন্টে পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত নেতারা সর্বসম্মতিক্রমে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ২ জুলাই ২০২৬ তারিখ সকাল ৭টা ৩০ মিনিটে বিএনপির সংগ্রামী মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তাঁর সরকারি বাসভবন, হেয়ার রোডের ৩৫ নম্বর বাসভবনে সাক্ষাৎ করবেন। ওই সাক্ষাতে তাঁর মাধ্যমে দলের  চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাওয়া হবে।

এছাড়া সাক্ষাতে নেতারা অভিযোগ তুলে ধরবেন যে, দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনকারী এবং জেল-জুলুমের শিকার নেতাদের বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে। সদ্য ঘোষিত ১৫১ সদস্যবিশিষ্ট কমিটির অধিকাংশই দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ও অপরিচিত ব্যক্তিদের নিয়ে গঠন করা হয়েছে বলেও তারা অভিযোগ উত্থাপন করবেন।

সভায় আরও সিদ্ধান্ত হয়, দ্রুত সময়ের মধ্যে ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন করে কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হবে।

এরপর সভায় উপস্থিত নেতাদের নাম ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন- রফিকুল ইসলাম রফিক (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), মোঃ হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল (সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), জাকির হোসেন খান (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), রিয়ন তালুকদার (সাবেক গ্রাম সরকার বিষয়ক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি), দেওয়ান অলি উদ্দিন সুমন (সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি), আবুল হাসান (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), খালিদ মাহমুদ মাসুদ (সহ সাংগঠনিক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি), মাহফুজুর রহমান (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), মিজানুর রহমান সোহাগ (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), আমানুল্লাহ বিপুল (সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি), আসাদুল হক টিটু (সহ শিল্প বিষয়ক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি), গোলাম ফারুক (সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি), শাহিনুজ্জামান মিন্টু (সাবেক সদস্য, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি), দুলাল হোসেন (সাবেক সদস্য, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি), সেলিম হোসেন মুন্না আকন্দ (সাবেক সদস্য, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি), বাসেদুর রহমান সোহেল (সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি), মিজানুর রহমান মোল্লা (সাবেক সদস্য, যুবদল কমিটি), মিজানুর রহমান খান (সাবেক সদস্য, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি), মেজবাউল আলম (সাবেক সহ-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), মুজাহিদুল ইসলাম (সাবেক সহ-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), মোহাম্মদ আরিফ (সাবেক সহ-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), আনোয়ার জাহিদ (সাবেক সহ-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), মাসুদ সরকার (সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), সুমন চৌধুরী (সাবেক সহ-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), গোলাম আজম সৈকত (সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), সবুর খান সাগর (সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), মিরাজ আজিম (সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), স্বপন মন্ডল (সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), মাজেদুল ইসলাম মাসুম (সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), খন্দকার আমিনুল হক কাকন (সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, দর্শন বিভাগ, জবি), নজরুল ইসলাম নাহিদ (সাবেক সভাপতি, ছাত্রদল ঢাবি), ফরিদ খান (সাবেক সহ-সভাপতি, ঢাবি শাখা), মহিবুল্লাহ জয় (সাবেক সদস্য, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), খলিলুর রহমান জনি (সাবেক সদস্য, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), শরিফ আল ফরহাদ দীপু (সাবেক সহ-সভাপতি, ঢাবি শাখা), ফজলুল হক নিরব (সাবেক সহ-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), রাকিবুল ইসলাম রোকন (সাবেক যুব সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), জাহাঙ্গীর আলম (সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), ইয়াকুব রাজু (সাবেক বেসরকারি বিষয়ক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), শফিউল আজম (সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), বিশ্বজিৎ ভদ্র (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল ঢাবি শাখা), এম কামরুল হাসান (সাবেক সদস্য, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), মাহমুদ খান (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, যুবদল মহানগর উত্তর), দুলাল মাতব্বর (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল পূর্ব), খসরু আহমেদ হিরন (সাবেক সিনিয়র সহ-সভাপতি, ছাত্রদল জহু হল শাখা, ঢাবি), সেলিম রেজা (সাবেক ছাত্রনেতা), মাসুদ রানা (সাবেক ছাত্রনেতা), মানিক হোসেন (সাবেক ছাত্রনেতা, মহানগর পশ্চিম), এমদাদুল হক পারভেজ (সাবেক জবি), ইমদাদুল হক (সাবেক ছাত্রনেতা, জবি), নতুন গাড়িতে উঠলে যেমন বমি আসে এরকম নজরুল ইসলাম (সাবেক ছাত্রনেতা, জবি), মহিউদ্দিন বেগ সুজন (সাবেক ছাত্রনেতা), কবির আহমেদ (সাবেক ছাত্রনেতা, ঢাবি) এবং মনিরুজ্জামান (সাবেক সভাপতি, কবি নজরুল বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ)।

ভিওডি বাংলা/এমএস  

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের সাথে কথা বলছেন নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
জুলাই স্মৃতি জাদুঘর খুলতে নাহিদের আলটিমেটাম
জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
জামায়াতে ইসলামীর লোগো
খামেনির জানাজা রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল