• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

খামেনির জানাজা

রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক    ১ জুলাই ২০২৬, ০৪:৪০ এ.এম.
জামায়াতে ইসলামীর লোগো
ফাইল ছবি

ইরান সরকারের আমন্ত্রণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল ইরান সফরে যাচ্ছে।

মঙ্গলবার (৩০ জুন) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি আগামী ৩ জুলাই ঢাকা ছাড়বে এবং ৯ জুলাই পর্যন্ত ইরান সফর করবে।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— মো. নুরুল আমীন, ড. মো. কেরামত আলী এবং ডা. এস এম খালিদুজ্জামান।

জামায়াত জানায়, প্রতিনিধি দলটি ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর শোক, সমবেদনা ও সংহতি প্রকাশের উদ্দেশ্যে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেবে।

সফরকালে সরকারি কর্মসূচি অনুযায়ী প্রতিনিধিদল দেশটির শীর্ষ নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছে দলটি।

একই সঙ্গে এ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ এবং সফর সফল করতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য ইরান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

ভিওডি বাংলা/আরআই/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রহসনের বিচার, অন্যায় করা হয়েছে: হাসানুল হক ইনু
বিএনপির লোগো
স্থানীয় নির্বাচন দলীয় ঐক্য ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ে বিএনপির কঠিন পরীক্ষা
ব্রাজিল দলকে শুভকামনা জানিয়ে দেওয়া পোস্টে ব্যবহৃত একটি ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। ছবি: সংগৃহীত
ব্রাজিল ঘিরে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট ভাইরাল