• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জুলাই মাসে বাড়ছে না জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক    ১ জুলাই ২০২৬, ০৫:০৫ এ.এম.
বাড়ছে না জ্বালানি তেলের দাম
ছবি: সংগৃহীত

জুলাই মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে। সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার নির্দেশনা দিয়ে মঙ্গলবার (৩০ জুন) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে।

আগামী মাসেও ভোক্তাপর্যায়ে প্রতি লিটার অকটেনের দাম ১৪৫ টাকা, পেট্রোলের দাম ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩৫ টাকা বহাল থাকবে। লিটার প্রতি ডিজেলের দামও ১১৫ টাকা রাখা হয়েছে।

সর্বশেষ জুন মাসের ১ তারিখ থেকে ডিজেল ছাড়া অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ায় সরকার।

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে প্রতিমাসে ভোক্তাপর্যায়ে এ বিক্রয়মূল্য সমন্বয় করে থাকে জ্বালানি বিভাগ।

ভিওডি বাংলা/আরআই/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব
ছবি: সংগৃহীত
বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যে নতুন সম্ভাবনা
ছবি: সংগৃহীত
যাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক