• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সরকারের তিন গুরুত্বপূর্ণ দপ্তরে এলো নতুন মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক    ২ জুলাই ২০২৬, ১২:৫৩ এ.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

সরকারের গুরুত্বপূর্ণ তিন প্রতিষ্ঠানে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অধিদপ্তর, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি এবং নভোথিয়েটারে এ নিয়োগ কার্যকর করা হয়েছে।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানিয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যুগ্ম-সচিব মাহফুজা আক্তারকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া যুগ্ম-সচিব মো. আশরাফুল মমিন খানকে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক এবং যুগ্ম-সচিব এ কে এম শওকত আলম মজুমদারকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন নভোথিয়েটারের মহাপরিচালক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৭ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন দপ্তরে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওইদিন অপরাহ্ন থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে ‘স্ট্যান্ড রিলিজড’ হিসেবে বিবেচিত হবেন।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাইয়ে ভারী বৃষ্টিতে বন্যার পূর্বাভাস
জুলাইয়ে ৮-৯ দিন বজ্রঝড়, বন্যার পূর্বাভাস
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার সড়ক ব্যবস্থাপনা নিয়ে সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার সড়ক ব্যবস্থাপনা নিয়ে সভা
ছবি: সংগৃহীত
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহিব্বুল্লাহিল বাকী