• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

লাইভে এসে দল ছাড়ার ঘোষণা দিলেন এনসিপি নেতা

মানিকগঞ্জ প্রতিনিধি    ২ জুলাই ২০২৬, ০২:১৮ এ.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দলের মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদার। একই সঙ্গে তিনি দলের প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন।

বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লাইভে এসে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে জাহিদুর রহমান তালুকদার বলেন, “এনসিপির কর্মপরিবেশ (ওয়ার্ক এনভায়রনমেন্ট)-এর সঙ্গে আমি হয়তো নিজেকে খাপ খাওয়াতে পারিনি, অথবা এনসিপিও আমার সঙ্গে খাপ খাওয়াতে পারেনি।”

তিনি আরও বলেন, “আমি একজন রাজনৈতিকভাবে সচেতন মানুষ এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে এই মুহূর্তে আমি কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না।”

ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান সম্পর্কে তিনি জানান, জুলাইয়ের চেতনা থেকে প্রশাসনিক, শাসনতান্ত্রিক ও রাজনৈতিক সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, ভবিষ্যতে যদি কোনো দলকে সেই প্রত্যাশা বাস্তবায়নে উপযুক্ত মনে হয়, তাহলে সেখানে যোগদানের বিষয়টি বিবেচনা করবেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ জুন এনসিপি মানিকগঞ্জ জেলায় ২৭ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করে। ওই কমিটিতে অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদারকে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছিল।

পরে একই বছরের ৩ ডিসেম্বর আগের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হলে তাকে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। সর্বশেষ দলীয় পদ ও সদস্যপদ ছাড়ার ঘোষণা দিলেন তিনি।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কর্ণফুলীতে নৌযানে আগুন, দগ্ধ দুই নাবিকের মৃত্যু
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আবু বক্কর ছিদ্দিক। ছবি: ভিওডি বাংলা
সেজদারত মাকে হত্যা, ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
ছবি: ভিওডি বাংলা
ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ