• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সিংগাইরে পাটক্ষেতে মিলল অটোচালকের মরদেহ

মানিকগঞ্জ প্রতিনিধি    ১ জুলাই ২০২৬, ০৫:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার একটি পাটক্ষেত থেকে মো. সাকিব (১৮) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) সকালে উপজেলার গোলাইডাঙ্গা এলাকার একটি পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাকিব মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের নাথুরা গ্রামের রহম আলীর ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন সাকিব। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। বুধবার (১ জুলাই) সকালে সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা এলাকার একটি পাটক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলের পাশ থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাও উদ্ধার করা হয়। পরে মরদেহের কাছে পাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ নিহতের পরিবারের সন্ধান পায়।
এ ঘটনায় থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্বপন নামে একজনকে পুলিশের হেফাজতে নিয়েছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি হত্যা। এ ঘটনায় স্বপন নামে একজনকে আটক করা হয়েছে।"

ভিওডি বাংলা/সুজন মাহমুদ/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ
চৌদ্দগ্রামের সীমান্ত এলাকায় নারীর মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে স্থানীয় লোকজন ও পুলিশ। ছবি: সংগৃহীত
চৌদ্দগ্রাম সীমান্তে নারীর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে