• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নাশকতার আশঙ্কায় ককটেল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০ এ.এম.
পাঁচটি ককটেল ও পাঁচ রাউন্ড পিস্তলের গুলিসহ যুবক গ্রেপ্তার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক ঘণ্টা আগে সাতক্ষীরায় অভিযান চালিয়ে পাঁচটি ককটেল ও পাঁচ রাউন্ড পিস্তলের গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সদর উপজেলার আলিপুর এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে অস্ত্রের পাশাপাশি মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম মো. আবু মুসা (৩২)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর গ্রামের মো. রেজাউলের ছেলে।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, নির্বাচন ঘিরে নাশকতার আশঙ্কায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আলিপুর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে প্রথমে আবু মুসাকে আটক করে তল্লাশি চালিয়ে পাঁচ রাউন্ড পিস্তলের গুলি পাওয়া যায়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পাশের একটি নির্জন বাঁশঝাড় থেকে পাঁচটি তাজা ককটেল, ৯৩টি ইয়াবা বড়ি এবং ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনের আগ মুহূর্তে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য এসব ককটেল ও গুলি মজুত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় সদর থানায় অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভোটের আগের দিন এমন ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিলেও পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাকাসহ আটক জেলা জামায়াতের দুই আমির
টাকাসহ আটক জেলা জামায়াতের দুই আমির
জামালপুরে ভোট কেন্দ্র থেকে ৭ জন আটক, নগদ টাকা ও রামদা উদ্ধার
জামালপুরে ভোট কেন্দ্র থেকে ৭ জন আটক, নগদ টাকা ও রামদা উদ্ধার
দিনাজপুরে জামায়াতের টোকেন বিতরণের সময় ৩ ব্যক্তি আটক, জরিমানা
দিনাজপুরে জামায়াতের টোকেন বিতরণের সময় ৩ ব্যক্তি আটক, জরিমানা